Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চোখ রাখুন দুরদর্শনে, ফিরছে 'ব্যোমকেশ বক্সি', ফের শুরু হচ্ছে 'সার্কাস'

শুধু রামায়ণ এবং মহাভারত নয়, ফিরছে একাধিক জনপ্রিয় টেলিসিরিয়াল। লকডাউনের পরিস্থিতিতে বিনোদনে পুরনো জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের পুনসম্প্রচারের উদ্যোগ নিয়েছে দূরদর্শন।

শুধু রামায়ণ এবং মহাভারত নয়, ফিরছে একাধিক জনপ্রিয় টেলিসিরিয়াল। লকডাউনের পরিস্থিতিতে বিনোদনে পুরনো জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের পুনসম্প্রচারের উদ্যোগ নিয়েছে দূরদর্শন। ৩০ বছর পর ফের ফিরছে শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ধারাবাহিক সার্কাস। ফিরছে গোয়েন্দা রহস্য ব্যোমকেশ বক্সিও।

 শাহরুখের 'সার্কাস' ফিরছে টেলিভিশনে

শাহরুখের 'সার্কাস' ফিরছে টেলিভিশনে

লকডাউন পরিস্থিতিতে সময় কাটানোর বিনোদনে ভরসা সেই পুরনো ধারাবািহক গুলিও। শাশুড়ি-বৌমার নাটকীয় ধারাবািহকের জনপ্রিয়তার থেকেই বেশি ছিল সেই সব টেলিসিরিয়ালের জনপ্রিয়তা। শাহরুখ খানের সার্কাস ফের টেলিফিশনে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। প্রতিদিন রাত ৮টায় সম্প্রচারিত হবে শাহরুখের সার্কাস।

ফিরছে ব্যোমকেশ বক্সি

ফিরছে ব্যোমকেশ বক্সি

সত্যান্বেষী ব্যোমকেশকে নিয়ে সিনেমা-সিরিয়ালের অন্ত নেই। কিন্তু প্রথম টেলিভিশনে সাড়া জাগিয়েছিল যে সত্যান্বেষী ব্যোমকেশ লকডাউনের জেরে আবার সেই রজিত কাপুরের ব্যোমকেশকে দেখতে পাবেন সকলে। ডিডি ন্যাশনালে ২৮ মার্চ থেকে সম্প্রচার করা হবে ব্যোমকেশ বক্সি। প্রতিদিন সকাল ১১টায় দেখানো হবে এই ধারাবাহিক।

রামায়ণ-মহাভারতের পুনঃসম্প্রচার

রামায়ণ-মহাভারতের পুনঃসম্প্রচার

ফের দেখানো হবে রামায়ণ এবং মহাভারতের মত মেগা সিরিয়ালও। দিবে দুবার করে সম্প্রচারিত হবে রামায়ণ এবং মহাভারত। নতুন করে সেই পুরনো দিনের ধারাবাহিক একের পর এক সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী। গতকালই এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+