‘বহুরূপী ২’ থেকে ‘হোক কলরব’! নতুন বছরে কোন কোন বাংলা ছবি বাজার কাঁপাবে? দেখুন সেই তালিকা
বাঙালি মানেই উৎসব আর উৎসব মানেই নতুন সিনেমা। পয়লা বৈশাখ হোক কিংবা দুর্গাপুজো, ইদ কিংবা বড়দিন নতুন সিনেমা না দেখলে উৎসব যেন সম্পূর্ণই হয় না। সেই কারণেই ২০২৬ সালের শুরুতেই দর্শকদের জন্য বড়পর্দায় কিছু কিছু চমক অপেক্ষা করে আছে।

নতুন বছরের শুরু হচ্ছে একেবারে হালকা মেজাজের ছবি দিয়ে। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত 'নারীচরিত্র বেজায় জটিল' দিয়েই। এই ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে, হাসি-ঠাট্টা আর বাণিজ্যিক রসেই ভরপুর এই ছবিটি। তারপর জানুয়ারিতেই আসছে কাকাবাবুর নতুন অভিযান 'বিজয়নগরের হিরে'। একই মাসে আবার মুক্তি পাওয়ার কথা আছে রাজ চক্রবর্তীর 'হোক কলরব', অরিন্দম শীলের 'কর্পূর' এবং অরিত্র মুখোপাধ্যায়ের 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'।
এখন ছবি মুক্তির পরিকল্পনাগুলি আগেভাগেই ঠিক করা নেওয়া হচ্ছে। স্ক্রিনিং কমিটির নিয়মে একই সময়ে একটি প্রযোজনা সংস্থা একাধিক ছবি আর আনতে পারছে না। তার প্রভাব বড় প্রজেক্টেও পড়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবির প্রযোজনা হাতছাড়া হয়েছে এসভিএফের। ছবিটি করছে নন্দী মুভিজ। গরমের ছুটির সময়েই এই ছবির মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে সৃজিতের 'উইঙ্কল টুইঙ্কল' ছবিটি এ বছরই পুজো অথবা শীতের মরশুমে আসছে।
ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন চলছে যে, ২০২৬-এর গরমে সোনাদার নতুন গুপ্তধনের গল্প ফিরতে পারে। অর্থাৎ আবারও শুরু হতে পারে জনপ্রিয় অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি।
উইন্ডোজ প্রোডাকশন সাধারণত পয়লা বৈশাখ থেকে গ্রীষ্মের ছুটিতে একাধিক ছবি আনে। যদিও ২০২৬-এ ঠিক কোন ছবি আসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সংস্থার তরফ থেকে যে যে ছবিগুলির নাম নথিভুক্ত হয়েছে সেগুলি হলো, 'ফুলপিসি, 'প্রায়শ্চিত্ত', 'প্রাণ', 'পেটপাতলা' এবং 'বহুরূপী ২'। অন্য দিকে আবার, 'খাদান ২' কবে আসবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কারণ এই ছবির শুটিংই এখনও শুরু হয়নি।
কিছু ছবির কাজ আবার প্রায় শেষের পথে। পৃথা চক্রবর্তীর 'ফেরা' পোস্ট-প্রোডাকশনে রয়েছে। ২০২৬-এই ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা দিবসের সময় আসতে পারে জিৎ-এর অভিনীত 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিটি। এটি বিপ্লবী অনন্ত সিংহের জীবনের গল্প।
দেবের নতুন ছবি নিয়েও রয়েছে কৌতূহল। প্রত্যেক বছর অগস্ট মাসে তাঁর ছবি আসে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা নেই। মহুয়া রায়চৌধুরীর জীবনভিত্তিক ছবিটিও এ বছরের মাঝামাঝি সময়ে অথবা পুজোর সময় মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।
সবচেয়ে বড় আকর্ষণ দুর্গাপুজো। ইন্ডাস্ট্রি সূত্র বলছে যে, পুজোয় আসতে পারে 'একেন'-এর নতুন গল্প। সেইসঙ্গে 'বহুরূপী ২'-এর মুক্তির সম্ভাবনাও জোরাল। দেব ও জিৎ-এর জুটিকে নিয়ে নতুন ছবির কথাও আলোচনায় রয়েছে। এছাড়া অর্জুন দত্তের 'বিবি পায়রা' ছবিটি ২০২৬-এই মুক্তি পাওয়ার কথা।
সব মিলিয়ে, তারিখ এখনও চূড়ান্ত ভাবে ঘোষণা না হলেও ২০২৬ জুড়ে বাংলা ছবির ভাণ্ডার যে একেবারে ভরপুর, তা বলাই যায়। সিনেমাপ্রেমী বাঙালিদের জন্য বছরটা যে জমজমাট হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications