Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) করিনার প্রেগন্যান্সিতে অখুশী সঈফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং?

প্রথমদিকে স্বীকার না করলেও অবশেষে ডিসেম্বরেই যে পরিবারে নতুন ছোট্ট অতিথি আসতে চলেছে তা জানিয়ে দিয়েছেন সঈফ ও করিনা দুজনেই। স্বাভাবিকভাবেই বলিউডে আনন্দের হাওয়া। কিন্তু কী বলছেন সঈফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং? জবাব খানিকটা চমকে দেওয়ার মতোই।[(ছবি) অভিনন্দন : প্রথম সন্তানকে 'ওয়েলকাম' করতে তৈরি হবু বাবা সোহম]

করিনার গর্ভবতী হওয়া নিয়ে এক সাংবাদিক অমৃতা সিংকে ফোন করে প্রশ্ন করেন। আর তা শুনেই ক্ষেপে লাল অমৃতা সিং। সাংবাদিককে রীতিমতো ধমক দিয়ে তিনি বলেন, "আপনার এত সাহস কী করে হয়, আমাকে ফোন করে এই ধরনের প্রশ্ন করছেন? কে আপনি? খবরদার আমাকে আর ফোন করবেন না" বলেই ফোনটা কেটে দেন।

করিনার প্রেগন্যান্সিতে অখুশী সঈফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং?

অমৃতার এই আচরণে এটা স্পষ্ট যে করিনার সন্তানসম্ভবা হওয়াটা খুব একটা ভাল মনে মেনে নিতে পারছেন না তিনি। কারণটা নিশ্চিয়ই আলাদা করে বোঝাতে হবে না। [(ছবি) 'করিনা গর্ভবতী, ডিসেম্বরেই বাবা হতে চলেছি' নিজের মুখেই জানালেন সঈফ]

অমৃতাকে যখন সঈফ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন অনেকেই চমকে গিয়েছিলেন ১৩ বছরের বড় অভিনেত্রীকে বিয়ে করলে আদৌ কি সে সম্পর্ক টেকাতে পারবেন সঈফ? ১৩ বছরের পর সে সম্পর্ক ভেঙেও যায়। এরপরে নিজের থেকে ১০ বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে করেন সঈফ। মুখে কিছু না বললেও এই বিয়েও ভালভাবে নিতে পারেননি অমৃতা। যদিও অমৃতার ছেলে-মেয়ের সঙ্গে করিনার সম্পর্কটা কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ।

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+