বিশ্ব দুগ্ধ দিবস: খাওয়া ছাড়াও আর কোন কোন উপায়ে ব্যবহার করা হয় সুষম খাদ্য দুধের?
সুষম খাবারের মধ্যে প্রথমেই নাম আসে দুধের। দুধ এমন একটি খাদ্য যা শিশু থেকে বৃদ্ধ ব্যক্তিদের দরকার হয়। দুধের মধ্যে থাকে প্রচুর পুষ্টিগুণ। দুধের বিশেষ উপকারিতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর পয়লা জুন পালিত হয় 'বিশ্ব দুগ্ধ দিবস’।
১৯৬২ সাল থেকে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০০১ সালে পালন করা শুরু করে বিশ্ব দুগ্ধ দিবস। খাওয়া ছাড়াও দুধ আমরা নানান উপায়ে ব্যবহার করে থাকি। আপনি কি জানেন সেগুলি কী।

- মুখ ঠান্ডা রাখবে
মুখ ঠান্ডা করতে সাহায্য করে দুধ। শুনে অবাক হচ্ছেন। যেমন ধরুন এক কাপ গরম চা খেতে গিয়ে আপনার জিভ পুড়ে গেল, তখন যদি আপনি একগ্লাস ঠান্ডা দুধে চুমুক দেন তাহলে আপনার জিভের জ্বালা পোড়া, ব্যথা সহজেই কমবে। দুধে কেসিন নামক একপ্রকার প্রোটিন থাকে। যা জিভের জ্বালাপোড়া কমাতে সাহায্য করবে।
- ত্বকের জ্বালাপোড়া ভাব কমায়
জিভের মতোই দুধ ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করে। যেমন- এই গরমে রোদ্দুর থেকে আসার পরে আপনার গা যখন জ্বালা করবে বা কোনও জায়গায় কেটে গিয়ে যদি ক্ষতর সৃষ্টি হয় তাহলে মধু ও দুধ সেই জায়গায় লাগাতে পারেন। তাহলে সেই ক্ষতস্থানে আপনার জ্বালাপোড়া ভাব কমবে। এমন কি ত্বকও কিন্তু নরম থাকে।
- কীভাবে খাবার তাজা রাখবেন
বর্তমানে আমরা সকলেই কাজের ব্যস্ততার জন্য রোজ বাজার যেতে পারি না। যে কারণে ফ্রিজে মাছ, মাংস, শাক সবজি, ফল এনে একেবারে রেখে দিই। তবে ফ্রিজে খাবার বেশিদিন রাখলে তার স্বাদ বদলে যেতে থাকে। তাই যখন ফ্রিজে আপনি কাঁচা মাছ, মাংস রাখবেন তার স্বাদ, গন্ধ তাজা রাখতে আপনি ফ্রিজ থেকে মাছ, ,মাংস বার করে দুধের মধ্যে দিয়ে দিন।
- রুপোর বাসন পালিশ করুন
রুপোর যেকোনও জিনিস আপনি পালিশ করতে দুধ ব্যবহার করতে পারেন অর্থাৎ কোনও রুপোর জিনিসের যদি রঙ যদি চটে যায়, তাহলে প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে রুপোর জিনিসটি দিন। তারপর দুধ দিয়ে সেই জিনিসটি ভালোভাবে পরিষ্কার করে নিন। তাহলে দ্রুতই রুপোর জিনিসের আসল রঙ ফিরবে।
- মৌমাছি বা পোকা কামড়ালে কী করবেন
কোন সময় আপনাকে কোনও মৌমাছি বা পোকা বা অন্য কোনও পতঙ্গ যদি আপনাকে কামড়ায়, সেই স্থানে ক্ষতের সৃষ্টি হয়, আর প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া করে। তাহলে দেরি না করে আপনি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ জলে ভিজিয়ে সেই জলটি আপনার ক্ষতর জায়গায় লাগাবেন। তারপর নিজেই বুঝতে পারবেন যে আপনার সেই ব্যথা দ্রুত কমছে কিনা।












Click it and Unblock the Notifications