চা-কফি কখন খাবেন? নতুন খাদ্য তালিকা নিয়ে কী বলছে ICMR
ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে চা-কফি। তবে এই দুই পানীয় পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দিচ্ছে আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন-এর সঙ্গে অংশীদারিত্বে সতেরোটি নতুন খাদ্য তালিকা চালু করেছে।
দেশ জুড়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে আইসিএমআর। স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা বৈচিত্র ময় খাদ্য এবং সক্রিয় জীবনধারার তাৎপর্যের কথা জানিয়েছে।

অতিরিক্ত চা-কফি খাওয়া নিয়ে সতর্কতা
চিকিৎসক বিশেষজ্ঞরা সাংস্কৃতিক গুরুত্বের কথা স্বীকার করেও স্বাস্থ্যগত কারণে অতিরিক্ত চা-কফি খাওয়া নিয়ে সতর্ক করেছে। আইসিএমআরের গবেষকরা বলেছেন, চা-কফিতে ক্যাফিন থাকে, যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং শারীরবৃত্তীয় নির্ভরতাকে প্ররোচিত করে।
কোথায় কতটা ক্যাফিন থাকে
কোথায় কতটা ক্যাফিন থাকে তা বলতে গিয়ে আইসিএমআর বলেছে, ১৫০ মিলি কাপের কফিতে ৮০-১২০ মিলিগ্রাম, ইনস্ট্যান্ট কফিতে ৫০-৬৫ মিলিগ্রাম, এবং চায়ে ৩০-৬৫ মিলিগ্রাম ক্যাফিন থাকে। আইসিএমআর বলেছে, দৈনিক মাত্র ৩০০ মিলিগ্রাম ক্যাফিন খাওয়া যেতে পারে।
খাওয়ার আগে-পরে
এছাড়াও আইসিএমআর খাবারের একঘন্টা আগে এবং পরে চা-কফি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কারণ এতে ট্যানিন থাকে। যা শরীর থেকে আয়রন শোষণ কমাতে পারে। এই পদার্থ শরীর থেকে আয়রণ শোষণকে কঠিন করে তোলে। এক্ষেত্রে আয়রণের ঘাটতি এবং রক্তাল্পতার মতো স্বাস্থ্য সমস্যা তৈরি করে।
দুধ ছাড়া চা খাওয়ার উপকারিতা
তবে দুধ ছাড়া চা খাওয়ার উপকারিতা রয়েছে। করোনারি আর্টারি ডিজিজ এবং পাকস্থলীর ক্যানসারের মতো ঝুঁকি কমিয়ে দেয় বলে জানিয়েছে আইসিএমআর। দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থার তরফে শাকসবজি, গোটা শস্য, চর্বিহীন মাংস, সামুদ্রিক খাবার সমৃদ্ধ খাদ্যের সুপারিশ করেছে। এছাড়া তেল, চিনি এবং লবণ খাওয়াা যাতে কম করা যায়, তার জন্যও বলেছে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু












Click it and Unblock the Notifications