Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়েন্টের ব্যথা দূর করতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি

বর্তমানে খুব কমন একটি রোগ হল জয়েন্টে ব্যথা। শীতকালে যদিও এই ব্যথা একটু বেশি হয়। তবে এমন অনেকেই রয়েছেন যাদের প্রায় বারো মাসই জয়েন্টের ব্যথা হয়। এই ব্যথা সহ্য করা কিন্তু খুব কঠিন। আমরা অনেক সময় ব্যায়াম করি, ম্যাসাজ করি তখন হয়তো কিছুটা উপকার পাই। তবে ম্যাসাজ করা ছেড়ে দিলেই সেই ব্যথা আবার আগের জায়গায় ফিরে যায়।

জয়েন্টের ব্যথা মূলত হাত, মেরুদন্ড, হাঁটু ও পায়ে বেশি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, যারা মানসিক চাপে প্রচুর ভোগেন, ওজন বেশি, যাদের প্রচুর পরিমাণে বাত রয়েছে তাদের মধ্যে এই ব্যথার প্রকোপ বেশি দেখা যায়। শুধু তাই নয় ব্যায়াম এবং সঠিক পুষ্টির মাধ্যমে কমতে পারে এই জয়েন্টে ব্যথা।

Image of knee pain


শুধু চিকিৎসার মাধ্যমে কমে তা কিন্তু নয়, ওষুধ খেলে আমরা অনেক সময় ওষুধের কারণে আমাদের ব্যথা কমে যায়। কিন্তু তারপর ওষুধ খাওয়া বন্ধ করলে আবারোও নানা রকম সমস্যার সৃষ্টি হয়। সেই সঙ্গে ব্যথা সহ্য করা কিন্তু খুব কষ্টকর। জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে এমন অনেক খাবার আছে যেগুলি আপনি নিত্যদিন খেতে পারেন, তাহলে মিলবে রেহাই। কোন কোন খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন, দেখুন।

বাদাম ও বীজ জাতীয় খাবার খেতে পারেন। যেমন আপনি নিত্যদিন কাজুবাদাম, চিনেবাদাম, আখরোট এবং বীজ জাতীয় খাবার খেতে পারেন। এগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধি খাবার। এতে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। এইগুলি গুলি খেলে আপনার হার্ট যেমন ভালো থাকবে তেমন জয়েন্টের ব্যথাও কমবে।

image of blue berry


বেরি জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গবেষণায় দেখা গেছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ক্যানবেরি এগুলি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এগুলি যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার কখনোই জয়েন্টে ব্যাথা হবে না, এমনটাই জানা গেছে কিছু গবেষণা থেকে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র্যা ডিকেল এবং প্রদাহ থেকে রক্ষা করতে এর জুড়ি মেলা ভার।

প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াও কিন্তু ভালো। গবেষণায় দেখা গেছে ব্রকলি, ফুলকপির মতন সবজিতে সালফোরাফেন থাকে। এটি অস্টিওআর্থ্রাইটিস কমাতে সক্ষম। মৌসুমী শাক-সবজি প্রত্যেক ঋতুতে বেছে নেবেন, এটি খেলে আপনার গাঁটে গাঁটে ব্যথা কমবে। তবে খাওয়ার আগে তা ভালোভাবে ধুয়ে নেবেন। যখন ফসল চাষ করা হয় তাতে কিন্তু নানা রকম কীটনাশক ও সার ব্যবহার করা হয়। এগুলি যদি আপনার পেটে চলে যায় তাহলে শরীর খারাপ হবার সম্ভাবনা থাকবে।

যদি আপনি জয়েন্টের ব্যথা কমাতে চান তাহলে জলপাই তেল খুব উপকারী। জলপাই তেল কিন্তু হার্ট ও ভালো রাখে। জয়েন্টের ব্যথা কমাতে সক্ষম। খাদ্য তালিকা রাখুন এটি মানে এই তেল দিয়ে রান্না করবেন। এগুলি আপনার শরীরে কিন্তু ভালো রাখবে। এতে কিন্তু প্রদাহের ঝুঁকি অনেকটাই কমবে।

image of dark chocolate

ডার্ক চকোলেট প্রায় সময়ই খেতে পারেন সকলে। এই চকলেটের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। ডায়াবেটিস, আর্থারাইটিস, ক্যানসারের মতন রোগের ঝুঁকি কমাতে সক্ষম। যদি আপনি ডার্ক চকলেট খান তাহলে শরীরের ক্ষতিকারক প্রদাহ থেকে রক্ষা পাবেন। শুধু তাই নয় আপনার হার্ট ও ভালো থাকবে।

জয়েন্টের ব্যাথা থেকে অনেক সময় মুক্তি মেলে। লাল লঙ্কা, স্যামন, ওটস, হলুদ ,রসুন, আদা, পালং শাক, আঙ্গুরও খেতে পারেন। এগুলি খেলে আপনার জয়েন্টে ব্যথা কমাতে সক্ষম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+