Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মানুষ কেন চুমু খায়, কীভাবে শুরু হল চুম্বন, কী বলছে বিজ্ঞানীদের গবেষণা?

প্রেম, ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে খুনসুটি, আর আদর। ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার মানুষের কাছে নিজের আবেগকে উজাড় করে দিয়েছে বহু প্রেমিক যুগল। তবে কবে থেকে মানুষ চুমু খাওয়ার শুরু করেছিল, কেনই বা চুমু খাওয়া হয়? যা নিয়ে জানার ইচ্ছা কিন্তু অনেকেরই। সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যাড্রিয়ানো ল্যামেইরা। যা শুনলে চমকে যাবেন আপনিও!

গবেষণা অনুসারে, আজ থেকে নয়, সম্ভবত লক্ষ লক্ষ বছর আগে মানুষ অর্থাৎ পূর্ব পুরুষেরাও চুমুর স্বাদ নিতে জানত। তিনি মনে করছেন, প্রেম, ভালোবাসা, স্নেহ, আকাঙ্ক্ষার প্রকাশ করতেই মানুষ চুম্বন দিয়ে থাকেন।

KIss

মানুষ কেন চুমু খান এবং বিশ্বের প্রথম রোমান্টিক চুমুর হদিশ পেতে বহু শতাব্দী ধরেই বিজ্ঞানীরা কাজ চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক অ্যাড্রিয়ানো মনে করছেন, চুম্বন করতে শারীরিক গন্ধ অপর ব্যক্তির নাকে আসে। যা থেকে ব্যক্তির সম্পর্কে অনেক কিছু অনুমান করা যায়। শুধু তাই নয়, সেই সঙ্গে ঘ্রাণক্ষমতা অনেক বেশি শক্তিশালী হয়।

তাঁর জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গেছে, সঙ্গমের সময় চুম্বন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে একে অপরের আরও কাছে আসতে সাহায্য করে। তিনি আরও বলেন, বহু শতাব্দী আগে মানুষের শরীর লোমে ঢাকা থাকত। আর তা দিয়েই তাঁরা তাঁদের আব্রু বাঁচিয়ে রাখতেন।

তবে সময় এগিয়েছে, মানুষের বিকাশের সঙ্গে সঙ্গে লোম আসতে আসতে শরীর থেকে কমতে শুরু করেছে। মানব বিবর্তনের কারণে বর্তমান সময়ে সকলের সাজসজ্জারও পরিবর্তন হয়েছে। তাই এখন সামাজিক, আত্মীয়তার বন্ধন, ও ভালোবাসার ছোঁয়ার কারণে মানুষ চুম্বন করে থাকেন।

৭ মিলিয়ন বছর আগে যখন মানবদেহের গায়ে প্রচুর লোম ছিল, সেই সময় আমাদেরই পূর্ব পুরুষেরা গাছে থাকতেন, আবার মাটিতেও ঘুমাতেন। যে কারণে পরজীবী সংক্রমণের ঝুঁকি বেশি ছিল। আর এই আচরণগত অভিযোজনের কারণেই মানুষ অনেক সময় নানান সমস্যায়ও পড়তেন। ২ থেকে ৪ মিলিয়ন বছর আগে মানুষের শরীর থেকে আসতে আসতে লোম কমতে শুরু করে। তাছাড়া এই সময়ে সারা শরীরে লোম থাকার কারণে উকুনের ঝুঁকিও বেশি ছিল। তাই একে অপরকে শরীরে চুমু দিয়ে অনেক সময় সেই ঝুঁকি কমাতেন।

২৫০০ খ্রিস্টপূর্বাব্দে চুম্বনের পাওয়া নথিগুলি মেসোপটেমিয়ার মাটির নীচ থেকে উদ্ধার হয়। এগুলি মূলত ব্রোঞ্জ যুগের বলে মনে করা হচ্ছে। রোমান সংস্কৃতিতে চুম্বনকে 'স্যাভিয়াম’ বলা হয়। তিনি মনে করেন, যৌন ক্রিয়াকলাপ করার সময়েই যে ব্যক্তি চুম্বন করেন, তা কিন্তু নয়। অনেক সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও কিন্তু ব্যক্তি গালে চুম্বন করেন। এটি কিন্তু আগেও করা হতো। যা কিন্তু এখনও বিদ্যমান।

তাঁর তথ্যে তিনি দাবি করে বলেছেন, মানুষের মতো অন্য কোনও প্রাণী চুম্বনের মতো ক্রিয়াকলাপ করে না। তিনি জোর দিয়ে বলেছিলেন, ঠোঁটের আরাম ও স্তনপান করার কারণেই মানুষের মধ্যেই এই চুম্বন বেশি প্রচলিত। সেই সঙ্গে চুম্বন হল বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। আবার চুম্বনই মানুষের মধ্যে স্নেহ বাড়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+