Soaked Dry Fruits Benefits: শরীর সুস্থ রাখতে এই ড্রাই ফ্রুটসগুলি রোজ ভিজিয়ে খান
ড্রাই ফ্রুটস খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো । এটি খুব উপকারীও। যে ব্যক্তির শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে, তিনি কিন্তু এটি খেতেই পারেন। তাছাড়া এটি কিনে রাখলে সহজে কিন্তু নষ্ট হয় না। ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে বাদাম, আকরোট, কিশমিশ এইগুলি।
যদি আপনি এগুলি ভিজিয়ে খান তাহলে কিন্তু আরও ভালো। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি পারেন ডুমুরও ভিজিয়ে খেতে পারেন, তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, বড় কোনও রোগের হাত থেকে আপনি বাঁচবেন। গ্যাস অম্বলের সমস্যা কমবে। বেশি খিদে পাবে না, সেই কারণে ওজনও আপনার নিয়ন্ত্রণে থাকবে।

কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন
চিকিৎসকেরা বলছেন, যদি আপনি এই ড্রাই ফ্রুটস ভিজিয়ে খান তা কিন্তু স্বাস্থ্যের জন্য আরোও ভালো। যাদের প্রসাব ঘন ঘন হয় বা সাইনাসের সমস্যা রয়েছে, তারা কিন্তু ড্রাই ফ্রুটস খেতে পারেন বা যাদের হাত পা ঠাণ্ডা হয়ে যায়, তাদের ড্রাইফ্রুটস খাওয়া খুব ভালো ।পাহাড়ি অঞ্চলের লোকেরা বেশি কিন্তু শুকনো ফল খেয়ে সুস্থ থাকেন।
বাদাম
বাদামে প্রচুর পরিমাণে থাকে ফোলেট, আয়রন, ভিটামিন বি ১২, ভিটামিন ডি, ভিটামিন ই সহ অনেক পুষ্টিগুণ রয়েছে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। যদি পারেন এই বাদাম আপনি ভিজিয়ে খান। ৭/৮ ঘন্টা জলে ভিজিয়ে খেলে থেকে ফাইটিক অ্যাসিড বের হয়ে যায়, যা হার্টের জন্য খুব ভালো। এতে আপনার হজম শক্তি ভালো হবে ও ওজন নিয়ন্ত্রণে থাকবে।
আখরোট
আখরোট খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি পারেন নিত্যদিন আখরোট জলে ভিজিয়ে রেখে তারপর এটি খেতে পারেন। এটিকে আপনার স্মৃতিশক্তি বাড়াবে, কাজে মনোযোগ বাড়বে। সেই সঙ্গে যদি ফ্যাটি অ্যাসিড থাকে সেটি কমবে, আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। আখরোট খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। আখরোট দুধে ভিজিয়ে খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। সেই সঙ্গে অন্ত্র কিন্তু খুব ভালো থাকবে।

ডুমুর
ডুমুর অনেকেই খান, তবে ডুমুর কিন্তু শুকনো খাবেন না। ডুমুর জলে ভিজিয়ে সেই ডুমুর যদি আপনি তরকারি করে খান, তাহলে আপনাদের অনেক রোগ কমবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। বিশেষত নারীদের গুপ্ত অনেক রোগ কমে যাবে। এই ভেজানোর ডুমুর খেলে শরীর ভালো থাকবে।
কিশমিশ
যদি আপনি আপনার ত্বক সুন্দর রাখতে চান তাহলে নিত্যদিন আট থেকে দশটি কিশমিশ ভিজিয়ে খেতে পারেন। শুধু এটি যে আপনার ত্বক ভালো রাখবে, তা নয় যদি আপনার চুল পড়ে যায় সেটিও কিন্তু আর পড়বে না। যদি আপনার পিরিয়ডসের সময় ব্যথা হয়, তাহলেও কিন্তু এই কিশমিশ খেলে আপনি ব্যাথা থেকে মুক্তি পাবেন। শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications