Side Effects Of Red Meat: রেডমিট খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো, কী বলছেন বিশেষজ্ঞরা
আমিষভোজীদের পছন্দের খাদ্য তালিকায় নাম থাকে রেডমিটের। এমন অনেকেই রয়েছেন যারা সপ্তাহের বেশিরভাগ দিনের রেডমিট খেয়ে থাকেন। তবে চিকিৎসকেরা মনে করেন, রেডমিট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এটি শরীরের নানান ক্ষতিকর প্রভাব ফেলে।
স্তন্যপায়ী প্রজাতির মাংসকে রেডমিট বলা হয়। যেমন গরুর মাংস, শুয়োরের মাংস, ভেড়ার মাংস, পাঁঠার মাংস ইত্যাদি। তবে রেডমিটে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি থাকে। যা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এতে প্রচুর পরিমাণে চর্বি ও কোলেস্টেরল থাকে। যা কিন্তু হৃদরোগ ও রক্তচাপের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে তোলে বা ওজন বাড়াতেও সহায়ক। তাই বেশি পরিমাণে রেডমিট না খাওয়াই ভালো।

কী বলছেন চিকিৎসকেরা
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তি নিয়মিত রেডমিট খান তার হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। বিশেষ করে কোলন ক্যানসার, কিডনি রোগের ঝুঁকি সব থেকে বেশি বাড়ে। যদি আপনাকে মাংস খেতে হয় তাহলে রেডমিট খাবেন না। চর্বি বিহীন মাংস খান। যাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, সেই সঙ্গে প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন।
আক্রান্ত হতে পারেন ডায়াবেটিসে
বিশেষজ্ঞরা বলছেন, যে ব্যক্তি রেডমিট খান তার স্বাস্থ্যের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে টাইপ টু ডায়াবেটিস, কোলেস্টেরল, ক্যানসার- সহ দীর্ঘ রোগে আক্রান্ত হতে পারেন তিনিও। আর যিনি প্রক্রিয়াজাত মাংস খান তার হার্ট দুর্বল হতে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে রক্তচাপও।. তাই আজ থেকেই রেডমিট খাওয়া এড়িয়ে চলুন।
কী কী উপাদান থাকে রেডমিটে
রেডমিটে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন উপাদান থাকে। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে বেশি পরিমাণে থাকে কোলেস্টেরল থাকে, তাই এটি শরীরে আনতে পারে নানান রকমের ঝুঁকি। রেডমিটের পরিবর্তে আপনি চর্বি বিহীন হাঁসের মাংস, মাছ, লেবু, বাদাম, দুধ বা দই বা দুধের যে কোন খাবার আপনি খেতে পারেন।
কী ভাবে রান্না করবেন মাংস
মাংস রান্না করার বিশেষ পদ্ধতি রয়েছে, চিকিৎসকেরা বলছেন, যদি আপনি সঠিক পদ্ধতি মেনে মাংস রান্না করে খান তাহলে আপনার গুরুতর কোনও রোগের ঝুঁকি কমবে। তখনই যদি আপনি সেই মাংস গ্রিল করে, বয়েল করে বা ব্রেক করে খান তা কিন্তু বেশ ভালো। মাংস পুড়িয়ে বা প্রচুর পরিমাণে রান্না করে সেই মাংস খাবেন না। বারবার গরম করা মাংস খাওয়ার স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। এগুলি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তোলে।
খাদ্য তালিকায় কী কী রাখা জরুরি
একটি ব্যক্তির খাদ্য তালিকাকে পরিবর্তন করা উচিত। প্রতিটি ব্যক্তির ফল , শাকসবজি, গোটা শস্য, চর্বি বিহীন প্রোটিন সমৃদ্ধ যে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রক্রিয়াজাত খাবার প্রচুর পরিমাণে খাবেন না, সেই সঙ্গে চিনি বা চিনিযুক্ত যে কোন পানীয়, স্যাচুরেটেড যুক্ত খাবার কিন্তু শরীরের ক্ষতি করে ।তাই এই খাবারগুলি আজ থেকেই ত্যাগ করুন।

উত্তর থেকে দক্ষিণ ভারতের মানুষ কত গ্রাম রেডমিট খান
২০১৫ থেকে ২০১৬ সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ভারতীয়রা গড়ে প্রতি সপ্তাহে প্রায় ১০০ গ্রামের বেশি রেডমিট খেয়ে থাকেন। যে কারণে তাদের নানান রোগের ঝুঁকি শরীরে বহন করতে হয়। দক্ষিণ ভারতের দিকের বাসিন্দারা ৬০ গ্রাম রেডমিট খান এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রাপ্ত ১৪০ গ্রাম রেডমিট খেয়ে থাকেন।
বেশি পরিমাণে রেডমিট খেলে আপনার শরীরে কোন কোন রোগের ঝুঁকি বাড়বে
১) বেশি পরিমাণে রেডমিট খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বাড়ে।
২) রেডমিট খেলে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনিও।
৩) যাদের ডায়াবেটিস রয়েছে তারা কখনোই বেশি পরিমাণে রেডমিট খাবেন না।
৪) রেডমিটে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, সেই কারণে উচ্চ রক্তচাপের সম্ভাবনার রয়েছে।
৫) রেডমিট আপনারাও খেতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন, কতটা খেতে পারবেন তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications