Mental Health: মানসিক চাপে জর্জরিত, চটজলদি সমাধান পাবেন এই খাবারগুলিতেই
মানসিক চাপ প্রতিটি মানুষের জীবনের একটি স্বাভাবিক অংশ, তরুণ তরুণী থেকে বয়স্ক ব্যক্তির মানসিক চাপ থাকেই। যদিও এটি স্বাস্থ্যের জন্য খুব খারাপ। মানসিক চাপ নিলে তার শরীরের ওপর নানান প্রভাব পড়ে।
সেই সঙ্গে শরীর কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে। যদি আপনি মানসিক চাপ কমাতে চান এবং সুখী হরমোনের মাত্রা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি খেতে পারেন এই খাবারগুলি।

- ডার্ক চকোলেট
ডার্ক চকোলেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটি খেলে এন্ডোরফিন নিঃসরণ হয়, আর যদি আপনার শরীরে যদি কোনও ব্যথা থাকে তা থেকে মুক্তি পেতে এটি খান। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে এবং এটি খেলে আপনার মানসিক চাপ কমবে, শরীর সুস্থ থাকবে।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার থাকে। এটি খেলে আপনার শরীরে ভিটামিন বি ৬য়ের ঘাটতি পূরণ হবে। মেজাজ নিয়ন্ত্রনে থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে। মানসিক চাপও কমবে দ্রুত।
- ব্লুবেরি
ব্লুবেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে মানসিক চাপ কমাতে আপনিও রোজ এটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, শরীরও কিন্তু খুব ভালো থাকবে।
- স্যামন মাছ
স্যামন মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তাই এটি প্রদাহ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, মেজাজ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই মাছ। শরীরের কর্টিসল মাত্রার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
- সবুজ শাকসবজি
সবুজ শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থের ভরপুর থাকে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। তাই এগুলো খেলে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- টম্যাটো
টম্যাটোতে লাইকোপেন নামে একপ্রকার যৌগ থাকে। তাছাড়া এটি খেলে আপনার শরীরে অ্যান্টি ইনফ্লেন্টরি মাত্রা বাড়বে। সেই সঙ্গে শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হবে। মানসিক চাপ কমে অনেকটাই।
- বাদাম, বীজ জাতীয় খাবার
আপনি রোজ বাদাম ও বীজ জাতীয় খাবার খান, এগুলি খেলে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে আপনার মেজাজ উন্নত হবে, শরীর সুস্থ থাকবে, আর মানসিক চাপ কমবে।
- কলা
কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। তাছাড়াও কলাতে সেরোটিন থাকে। এটি খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। রক্তনালী পরিষ্কার থাকবে। মেজাজ উন্নত থাকবে এবং শরীরে ভিটামিন বি ৬ এর ঘাটতি পূরণ হবে।












Click it and Unblock the Notifications