গরমে তৃষ্ণা মেটাতে ও মুখের স্বাদ ফেরাতে বাড়িতেই বানিয়ে ফেলুন তালশাঁসের এই পানীয়গুলি
গরমে আম, জাম, কাঁঠালের সঙ্গে বাজারে দেদার বিক্রি হচ্ছে তালশাঁস। এই লোভনীয় ফল খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। তালশাঁস যে আমরা শুধু স্বাদে অসাধারণ বলে খাই, তা কিন্তু নয়। এতে প্রচুর গুণ রয়েছে। এই মিষ্টি ফলে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন, ভিটামিন এ, সি, কে, ই, পটাশিয়াম। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে।
তালশাঁস খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। আপনি যদি তালশাঁস প্রেমী হয়ে থাকেন তাহলে গরমে অবশ্যই বাড়িতে বানান এই অসাধারণ পানীয়গুলি। কী কী বানাবেন আর কীভাবে বানাবেন, দেখুন।

- তালশাঁসের শরবত
আপনি কি কখনও তালশাঁসের শরবত খেয়েছেন? না হলে আজই বাড়িতে বানিয়ে নিন তালশাঁসের শরবত। কীভাবে বানাবেন- তালশাঁস কিছুক্ষণ জলে ভিজিয়ে কুচি কুচি করে কেটে নিন। তার সঙ্গে কয়েকটি লিচু দিয়ে দিন। তারপর একটি মিক্সিতে লিচু আর তালশাঁস ভালোভাবে পেস্ট করে নিন। তারপর আপনি মিষ্টি ডাবের জলের সঙ্গে এই পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে তার উপরে লেবুর রস, বরফের কুচি মিশিয়ে আপনি ঠান্ডা ঠান্ডা খান।
- তালশাঁসের লস্যি
তালশাঁসের লস্যি একবার হলেও আপনি ট্রাই করুন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য আপনাকে প্রথমে একটি তালশাঁস ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর তাতে টক দই, দু’কাপ ঘন দুধ দিয়ে তালশাঁসের কুচিগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তাতে দেবেন সামান্য ৪ চামচ চিনি। চিনি দিয়ে আরেকবার পেস্ট করবেন। তাহলে তৈরি হয়ে যাবে তালশাঁসের লস্যি। গরমে অতিথি আপ্যায়নের জন্য আপনিও কিন্তু বাড়িতে তালশাঁসের লস্যি বানিয়ে রাখতে পারেন।
- তালশাঁসের মিল্কশেক
গরমে তালশাঁসের মিল্কশেক একবার হলেও আপনি বাড়িতে বানান। কীভাবে বানাবেন, দেখুন। প্রথমে কয়েকটি তালশাঁস জলে রেখে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিন। তারপর কিছুটা দুধের সঙ্গে এই তালশাঁসের কুচিগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিন। তাতে অল্প পরিমাণ চিনি আর বরফ কুচি দিয়ে এক চুমুকেই শেষ করে দিন তালশাঁসের মিল্কশেক।
- তালশাঁসের মিষ্টি শরবত
বাড়িতে আপনিও বানাতে পারেন তালশাঁসের মিষ্টি শরবত। বানান এই পদ্ধতিতে। কচি তালশাঁসকে টুকরো টুকরো করে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপরে মিক্সিতে পেস্ট করে নিন। তারপর তাতে কিছুটা পরিমাণ চিনি, লেবুর রস দিয়ে আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকবার পেস্ট করে নিন। তারপরে উপরে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে আপনি পরিবেশন করুন তাল শাঁসের মিষ্টি শরবত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications