শরীর ও মন ফুরফুরে রাখতে সকালেই চুমুক দিন উষ্ণতায় ভরা এই চাগুলিতে

নিত্যদিন সকালবেলা ঘুমের রেশ কাটাতে কিন্তু চায়ের জুড়ি মেলা ভার। উষ্ণতার খোঁজে চায়ের কাপে ভেসে যেতে মন চায় প্রায় সকলেরই। বেশিরভাগ মানুষই কিন্তু তাদের পছন্দের চায়ে চুমুক দিয়ে সকাল শুরু করেন। আবার অনেকে চায়ের থেকে কফি খেতে বেশি পছন্দ করেন বলে কফিতেও চুমুক দেন।

যদিও কফিতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। নিত্যদিন এটি খাওয়া একদমই ভালো নয়। সেই সঙ্গে অনেকেই সকাল বেলা লিকার চা থেকে দুধ চা খান। তবে আপনি কি জানেন কোন চা সকালবেলা খাওয়ার জন্য সেরা?

ছবি সৌজন্য- pexels

হোয়াইট টি

সাদা চা বললে সকলের প্রথমেই মনে আসে, ঘন দুধ দিয়ে চা। যা হোয়াইট টি বা সাদা চা নামে পরিচিত। ক্যামেলিয়া সাইনেনসিস নামক এক চা গাছের কচি পাতা ও কুঁড়ি শুকিয়ে এই ধরনের চা তৈরি হয়। যা কিন্তু বর্তমানে প্রায় সব দেশেই পাওয়া যায়। এতে ক্যাফেইনের মাত্রা কম থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। যা খেলে আপনার ত্বক ভালো থাকবে। সেই সঙ্গে শরীর হাইড্রেট থাকবে।

আর্ল গ্রে চা

আর্ল গ্রে চা হলো এক ধরনের চা। যার নাম প্রায় সকলেই শুনেছেন। এই চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি খেলে শরীর ভালো থাকে। শুধু তাই নয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ভালো থাকে হার্টও। এই চায়ের গন্ধ কিন্তু অসাধারণ। এতে হালকা ক্যাফেইন থাকে। যা খেলে সারাদিন ফ্রেশ থাকবেন আপনি। এই চা বার্গামট, কমলালেবুর খোসা দিয়ে তৈরি হয়। যে কারণে এই চায়ের গন্ধ দারুন সুন্দর।

গ্রিন টি

বর্তমানে গ্রিন টির জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। এতে ক্যাফেইনের মাত্রা খুব কম পরিমাণে থাকে। এটি খেলে আপনার শরীর সতেজ থাকবে। তাছাড়া এতে আন্টি অক্সিডেন্টে ভরপুর। বিশেষ করে এতে ক্যাটেচিন থাকায় এটি মস্তিষ্কের জন্য খুবই উপকারী। আবার এই চা খেলে আপনার ওজন কিন্তু হু হু করে কমবে। আপনিও নিত্যদিনের তালিকায় রাখতে পারেন এই চা।

পুদিনা চা

যদি আপনি ভেষজ চা নিত্যদিন খেতে চান তাহলে অবশ্যই পুদিনা চা খেতে পারেন। যদি পুদিনা চা খান তাহলে আপনার সারাদিন মেজাজ খুব ভালো থাকবে আপনার। কাজে খুব এনার্জি পাবেন। তাহলে দিনে শুরুতেই আপনি এই চাতেই চুমুক দিন।

ব্ল্যাক টি

এই ব্ল্যাকটি কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে প্রধান। এর গন্ধও কিন্তু মন মাতানো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার বিপাক ভালো হবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। শুধু তাই নয়, এটি খেলে আপনার শরীর ও মন ফুরফুরে থাকবে । এই চা দিয়ে যদি সকালের দিন শুরু করেন, তাহলে আপনি সারাদিন কাজে প্রচুর এনার্জি পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+