এই মারাত্মক রোগগুলি মহিলাদের স্বাস্থ্যের উদ্বেগ বাড়াচ্ছে, সুস্থ থাকতে বিশেষ পরামর্শ বিশেষজ্ঞদের
প্রতি বছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। এই বিশেষদিনে নারীদের সম্মান জানানো হয়। সমাজে তাঁরা যেন কখনোও অবহেলিত না হয় সেজন্যও প্রচার চালানো হয়। এই বিশেষ দিনে নারীদের নিয়ে নানান সম্মেলন ও নানান কর্মশালার আয়োজন করা হয়। প্রতিটি নারীর অধিকার নিয়ে সচেতনার কারণে নানান কর্মসূচির আয়োজন করা হয়। তাছাড়া নারীদের নির্যাতনের বিরুদ্ধে নানান সচেতনামূলক বার্তাও দেওয়া হয়।
এমন অনেক মহিলারা রয়েছেন যারা তাঁদের স্বাস্থ্য নিয়ে খুব উদাসীন থাকেন, যা তাঁদের জন্য একদমই ভালো নয়। যদি শরীরের দিকে নজর দেওয়া না হয় তাহলে কঠিন অসুখ বসাতে পারে থাবা। যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই আগেই সাবধান হোন। স্বাস্থ্যের যত্ন না নিলে নিঃশব্দে শরীরে বাসা বাধতে পারে এই কঠিন ও মারাত্মক রোগগুলি, কোন রোগের কথা বলছেন বিশেষজ্ঞরা জানুন।

- মানসিক চাপ
বর্তমান সময়ে মহিলাদের মেজাজ কাজের চাপের কারণে একটু খিটখিটে হয়ে থাকে। সঠিক সময়ে তাঁরা খাওয়া দাওয়া করেন না। একাকীত্বে ভোগেন তাঁরা, মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে, যা তাঁদের শরীরের জন্য একদমই ভালো নয়।
- জরায়ুর ক্যানসার
অগোচরে শরীরের মধ্যে বেড়ে ওঠা রোগের কথা বললে আমাদের প্রথমেই মনে আসে ক্যানসারে কথা। স্ত্রী রোগের মধ্যে প্রথমেই আসে জরায়ুর ক্যানসারের কথা। এই রোগের প্রথম লক্ষণ হল অতিরিক্ত যোনি রক্তপাত। প্রচন্ড পরিমাণে পিরিয়ডস হলে এই সমস্যার শিকার হতে পারেন নারীরা। তাই দীর্ঘদিন হলে পিরিয়ডস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- স্তন ক্যানসার
বর্তমান সময়ে মহিলাদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। রেহাই মিলছে না কম বয়সী নারীদেরও। স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল টিউমার। তবে সেই টিউমার হলে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় স্তন ফুলে যায়, ব্যথা হয়। এমন সমস্যা হলে বসে না থাকে পরামর্শ নিন চিকিৎসকের। না হলে বাড়তে পারে বিপদ।
- হৃদরোগ
জীবনধারার পরিবর্তন হওয়া, সঠিক সময়ে খাওয়া দাওয়া না করা, পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো। এই কারণে অনেক সময়েই মহিলারা হৃদরোগে আক্রান্ত হন। যে কারণে অনেক সময়ে অনেকেরই হয়ে থাকে হার্ট অ্যাটাক। তাই শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
- অস্টিওপোরোসিস
সমীক্ষা দেখা গেছে, মহিলাদের ক্যালসিয়ামের অভাব একটু বেশিই। তাই তাঁদের অস্টিওপোরোসিস রোগের ঝুঁকিও একটু বেশি। তাই তাঁদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। সেই সঙ্গে নিত্যদিন ব্যায়াম করতে হবে। তবেই তাঁদের অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমবে।
- যৌন রোগ
নিরাপদ যৌন অভ্যাস করতে হবে মহিলাদের। তবেই তাঁরা যৌন রোগ থেকে বাঁচতে পারবেন।
- অটোইমিউন রোগ
অটোইমিউন রোগের মধ্যে প্রথমেই নাম আসে লুপাস, বাতের ব্যথা ইত্যাদি। লুপাস হল এমন একটি রোগ যা হলে নাক ও মুখের নানান অংশে র্যা শ বের হয়। হাড়ের মাঝখানে ব্যথা হয়। অনেক সময়ে পেটেও যন্ত্রণা হয়। তাই মহিলাদের বিশেষ যত্নের প্রয়োজন।
- ওজন বেড়ে যাওয়া
কাজের চাপে অনেক সময় মহিলারা হাঁটতে বা ব্যায়াম করতে পারেন না। যে কারণে তাঁদের ওজন হুহু করে বাড়তে থাকে। এতে তাঁদের ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত ও ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
- ডায়াবেটিস
খাওয়া দাওয়ার অনিয়ম থেকে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ক্রমশ বাড়তে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের গর্ভাবস্থার সময় নানান সমস্যা দেখা দেয়। বেড়ে যায় জটিলতা ও ঝুঁকি।
- স্ট্রোকের ঝুঁকি
হরমোনের পরিবর্তন ও গর্ভাবস্থার সময় নানান সমস্যার কারণে অনেক সময় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই আগেই সাবধান হোন। নারীদের শরীর সুস্থ রাখতে তাঁদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications