উমার বরণের আগেই শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে ডায়েটে রাখুন এই ফলগুলি
হিন্দুদের বড় উৎসবের মধ্যে একটি হল দুর্গাপুজো। আর এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছর অক্টোবর মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। আর এই পুজোর সময় সকলে একটু মন ভরে সাজাবেন না তাই আবার হয় নাকি!
তবে সাজতে গেলে প্রথমে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হয় অর্থাৎ একবারে স্লিম ফিগার রাখতে হয়। যদি আপনি উমার বরণের আগে অর্থাৎ দুর্গাপুজোর আগেই চেহারা কমাতে চান তাহলে রোজ খান এই ফলগুলি।

- নাশপাতি
টক, মিষ্টি নাশপাতি এই ফল খেতে কমবেশি সকলেই খুব ভালোবাসি। তাছাড়া এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার বড় রোগের ঝুঁকি কমাবে। সেই সঙ্গে এতে ফাইবার থাকার কারণে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তাই খিদেও বেশি পাবে না। তাই এই ফল যদি আপনি রোজ একটা করে খেতে পারেন, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজনও হু হু করে কমবে।
- লেবু
লেবু খেলে কিন্তু আপনার শরীর থেকে ওজন খুব দ্রুত কমতে থাকবে। শরীরের বাড়তি মেদ ঝরাতে লেবুর জুড়ি মেলা ভার। তাছাড়াও এতে ভিটামিন সি থাকে। যা আপনার ত্বককে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে।
- পেয়ারা
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই পেয়ারা খেতে পারেন। পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার কিন্তু পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে চান তাহলে পেয়ারা খেতেই পারেন। তাছাড়াও কোলেস্টেরলের ঝুঁকি কমাতেও পেয়ারা খেতে পারেন।
- তরমুজ
এই রসালো মিষ্টি ফলকে খেতে কেনা পছন্দ করেন বলুন। এতে প্রচুর পরিমাণে জল থাকে অর্থাৎ জলের পরিমাণ বেশি থাকায় তরমুজ খেলে আপনার কিন্তু পেট ভর্তি থাকবে। তাছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড থাকে। যা ওজন কমাতে সাহায্য করে।
- শশা
শশায় জলের পরিমাণ বেশি থাকে। শশা খেলে খাবার আপনার দ্রুত হজম হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে ত্বক ভালো রাখতেও সাহায্য করে শশা।
- বেদানা বা ডালিম
বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। যা খেলে আপনার পেট ভর্তি থাকবে। কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি করবে। মল নরম হবে, শরীরে জলের ঘাটতি থাকলে তাও কিন্তু খুব দ্রুত পূরণ হবে।
- জাম
জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা মেটাবলিজম রেট বাড়িয়ে দিতে সাহায্য করে। যদি আপনার হজম ক্ষমতা বাড়াতে থাকে, তাহলেও কিন্তু নিত্যদিন জাম খেতে পারেন।
তবে খালি পেটে কিন্তু কখনোই ফল খাবেন না। তাহলে গ্যাসের সমস্যা বাড়তে পারে। কিছু খেয়ে তবেই ফল খাবেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই ফলগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।












Click it and Unblock the Notifications