চুল বাড়াতে, গোড়া শক্ত করতে নিত্যদিন ব্যবহার করুন সেদ্ধ পেয়ারা পাতার জল
পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। তবে আপনি কি জানেন পেয়ারা পাতায় রয়েছে প্রচুর গুণ। এই পেয়ারা পাতা দিয়ে আপনি আপনার চুল ভালো রাখতে পারেন। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বা পেটের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু পেয়ারা পাতা খুব ভালো ।
পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আবার মাথার ত্বক পরিষ্কার রাখতে, চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে সেদ্ধ পেয়ারা পাতার জল। পেয়ারা পাতা সেদ্ধ করে চুলে লাগালে চুল কিন্তু ঘন হবে। জানুন পেয়ারা পাতার জল দিয়ে চুল ধুলে কী কী উপকার পাবেন।

- খুশকি, চুলকানির সমস্যা কমবে
আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়, পেয়ারা পাতায় যদি সেদ্ধ করে সেই জল মাথায় মাখেন তাহলে খুশকি, চুলকানি, চুল পরার মতন সমস্যা কমতে থাকে। এতে ত্বকের কোনও সমস্যা হবে না। তাছাড়া এটি চুল ঝলমলে রাখতেও সাহায্য করে।
- চুল মজবুত রাখবে
পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা কোলেজন উৎপাদনের মাত্রা বাড়ায়। তাছাড়া গোড়া থেকে চুল মজবুত রাখতেও সাহায্য করে। তাই আপনি কিন্তু চুল ভালো রাখতে নিত্যদিন পেয়ারা পাতার জল মাথায় মাখতে পারেন।
- চুল বাড়াতে সাহায্য করে
পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকে। চুলকে ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করতে সাহায্য করে পেয়ারা পাতা। এমন কি চুল বাড়াতেও সাহায্য করে এই পাতা।
- মাথার ত্বক হাইড্রেট রাখে
মাথার ত্বক হাইড্রেট রাখতে পেয়ারা পাতার জল দিয়ে মাথা ধুতে পারেন। এতে মাথার ত্বকের চুলকানি, শুষ্কতা থেকে মুক্তি পাবেন । তাছাড়া এটি চুলের জন্যও খুব ভালো।
- চুল পড়া কমবে
যদি আপনার চুল মাথা থেকে পড়ে যায়, আর আপনি তা কমাতে চান, তাহলে অবশ্যই অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ পেয়ারা পাতার জল মাথায় মাখতে পারেন। এতে চুল গোড়া মজবুত হবে এবং চুল পড়ার সমস্যা থেকে বের হতে পারবেন।
- চুলের গোড়া শক্ত হবে
পেয়ারা পাতার জলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স থাকে। যা চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, ডায়াবেটিসের কারণে অনেকের মাথা থেকে চুল পড়ে যায়। তারাও কিন্তু মাথায় এই পেয়ারা পাতার জল মাখতে পারেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications