শীতে বাড়ে শুকনো কাশি থেকে গলা ব্যথার সমস্যা, দ্রুত ব্যথা কমাতে কী করবেন

ইতিমধ্যে ঠান্ডার আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। এই শীতের সময় শরীর কিন্তু সকলেরই খুব খারাপ হয়। এই সময়ে সর্দি- কাশির সমস্যা লেগে থাকে অনেকেরই। তাছাড়া শুকনো কাশি থেকেও অনেকের গলা ব্যথা হয়। খেতে অসুবিধা হয়, গলায় খুব যন্ত্রণা হয়।

আবার অনেকে বুকে ব্যথা হয়। যদি আপনার ঠান্ডা লেগে প্রচন্ড গলা ব্যথা হয় তাহলে কিন্তু দ্রুত তা সারাতে এই টিপসগুলি মানতে পারেন। আর এগুলি খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। দেখুন কী কী করবেন।

sore throat

  • গোলমরিচ, মধু

এক চামচ মধুর সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে গলা ব্যথা কমে যায়। শুধু তাই নয়, গলায় যদি কোনও ব্যাকটেরিয়া থাকে তাও কিন্তু মরে যায়। যদি শ্লেষ্মা থাকে তাও কিন্তু দ্রুত কমবে। এমন কি শুকনো কাশির সমস্যা থাকলে তাও দ্রুত কমবে।

  • গার্গেল করুন

গলা ব্যথা দ্রুত কমাতে গরম জলে ৪ থেকে ৫ বার রোজ গার্গেল করুন। এতে গলা ব্যথা কমে। কাশির সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। এমনকি সর্দির সমস্যা থাকলে তাও কিছুটা কমবে।

  • আদা

গলা ব্যথা কমাতে আদা খুব কার্যকরী। আদায় প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে। যা শরীরের যেকোনও ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। তাছাড়া যদি আপনার সব সময় শুকনো কাশি হতে থাকে তাহলে আদা খেতে পারেন। আদা চায়ে দিয়ে খেতে পারেন। কাঁচা আদা চিবিয়ে খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • মধু ও লেবুর রস

শুকনো কাশি এবং গলা ব্যথা কমাতে মধু ও লেবু খুব উপকারী। এক চামচ মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে অন্তত দিনে ৫ থেকে ৬ বার খান। এতে শারীরিক কোনও ক্ষতি হয় না। এই লেবু মধুতে প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • দুধ ও হলুদ

দুধে হলুদ মিশিয়ে খেলে দ্রুত গলা ব্যথা থেকে মুক্তি পাবেন। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শুকনো কাশি ও সর্দি কমাতে সাহায্য করে। তবে গরম দুধের সঙ্গে হলুদ রাতে খেলে সব থেকে বেশি ভালো হয়। তার কারণ এটি আপনার বড় রোগের ঝুঁকি কমায়। সেই সঙ্গে রাতে ঘুমও ভালো হয়। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+