ডিম, মুরগি, খাসির মাংসকে হার মানাবে এই প্রোটিনযুক্ত নিরামিষ খাবারগুলি, পাবেন শক্তিও
প্রোটিন জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও শরীরে শক্তি জোগাতে প্রোটিনের কিন্তু খুব দরকার। তবে মুরগির মাংস, খাসির মাংস, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা খেলে শরীরে শক্তি পাওয়া যায়।
তবে যারা মাংস, ডিম খান না কিংবা যারা নিরামিষাশী ব্যক্তি তারা কীভাবে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবেন আপনি? আপনি কি জানেন ডিম, মুরগি মাংস, খাসির মাংসের চেয়েও এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন কোন কোন খাবার খাবেন আপনি?

- সয়াবিন, বিনস
মুরগি ও খাসির মাংসের থেকে মটরশুঁটি, সয়াবিনে, বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই আপনি যদি আপনার ডায়েটে এগুলি রাখেন, তাহলে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে শরীরে শক্তিও পাবেন আপনি।
- দুধ, দই
শরীরে শক্তি পেতে ও প্রোটিনের ঘাটতি পূরণ করতে, আপনি খেতে পারেন দুই, দুধ, পনির খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়াও আপনার শরীর সুস্থ থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- বাদাম ও আখরোট
বাদাম ও আখরোটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো । যদি আপনি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে বাদাম খেতে পারেন। বাদাম খেলে শরীরের শক্তি পাওয়ার পাশাপাশি আপনার মানসিক চাপ কমবে। মানসিকভাবে শান্ত থাকতে পারবেন।
- কুইনোয়া
কুইনোয়ায় উচ্চ প্রোটিনযুক্ত একটি শস্য। যা আপনি দই দিয়ে খেতে পারেন। আবার এটি দিয়েও খিচুড়িও খেতে পারেন। এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। বড় রোগেরও ঝুঁকি কমবে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন কুইনোয়া।
- টোফু
প্রোটিনের ঘাটতি পূরণ করতে টোফু খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আপনি টোফু দিয়ে স্যান্ডউইচ, স্যালাড, তরকারি খেতে পারেন। যা স্বাদেও কিন্তু দারুন। আপনি যদি কিডনি সংক্রান্ত কোনও সমস্যায় আক্রান্ত থাকেন বা বড় কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন। তাহলে কিন্তু এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications