Holi 2025: নব দম্পতিরা কীভাবে দোল উৎসবকে আরও বিশেষ করে তুলবেন, জানুন
দোল বা হোলির দিন সকলের কাছে কিন্তু অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিনটি রঙে রঙে মেতে ওঠার দিন। সেই সঙ্গে এটি একটি বিশেষ, ভালোবাসার দিন। তার কারণ এদিনে সকলেই কিন্তু নিজের মনের মানুষের সঙ্গে দোল খেলে থাকেন।
আর যারা নতুন বিয়ে করেছেন অর্থাৎ নব বিবাহিত তাদের কিন্তু দোল খেলার মজাই আলাদা। যদি আপনি এই বছর বিয়ে করে থাকেন, তাহলে কীভাবে এই বিশেষ দিনটি সেলিব্রেট করবেন আপনি, জানুন।

- পার্টির আয়োজন করুন
এইবার আপনি দোলের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করুন বাড়িতেই। যেখানে আপনার পরিবার, বন্ধু, বান্ধব সকলকেই কিন্তু নিমন্ত্রণ করবেন। সকলকেই কিন্তু আসতে বলবেন। এতে দেখবেন আপনি সকলের সঙ্গে একটি খুব সুন্দর ভাবে সময় কাটাতে পারবেন। সেই সঙ্গে নানান ধরনের মিষ্টি, স্ন্যাকস, পানীয় এবং মিউজিক সিস্টেমেরও কিন্তু ব্যবস্থা করতে পারবেন।
- একই রঙের পোশাক পরুন
এই বিশেষ দিনে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দরভাবে সময় কাটান। সেই সঙ্গে দু’জনে মানানসই একই রকমের পোশাক পরুন। তিনি যে রঙের পোশাক পরবেন আপনিও সেটি রঙের পোশাক পরুন। আপনাদের নিজেদের ছবি ফ্রেমবন্দি করে রাখুন।
- একসঙ্গে মিষ্টি তৈরি করুন
এই বিশেষ দিনে অতিথি আপ্যায়নের জন্য আপনারা কিন্তু দু’জনে একসঙ্গে নানান ধরনের মিষ্টি তৈরি করতে পারেন। যা আপনি অতিথিদের দেবেন। এতে কিন্তু রান্নাঘরে কিছুটা সময় দুজনে একান্তে কাটাতে পারবেন।
- বিশেষ উপহার দিন
এই দোলের জন্য আপনি আপনার সঙ্গীকে বিশেষ উপহার দিন। তার যেমন জিনিস পছন্দতে আপনি দিন। এতে আপনাদের দুজনের মুখেই হাসি ফুটবে। যদি পারেন সেই সঙ্গে এক বাক্স চকোলেটও উপহার দিতে পারেন।
- সঙ্গীর জন্য ব্রেকফাস্ট তৈরি করুন
এদিনটি আরও বিশেষ করে তুলতে আপনি আপনার সঙ্গীর জন্য সকালে তার পছন্দ মতো ব্রেকফাস্ট তৈরি করুন। আপনারা একসঙ্গে সেই ব্রেকফাস্ট খান। এতে দেখবেন, এই বিশেষ দিনের শুরুটাই অনেকটা ভালো যাবে।
- ঘুরতে যেতে পারেন
তাছাড়াও এই দোলের দিন আপনারা কিন্তু দু’জনে একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করতে পারেন। এতে বেশ কিছুটা সময়ে একা কাটাতে পারবেন। যদি পারেন পরিবারের সদস্যদের নিয়েও যেতে পারেন। এতে কিন্তু আপনার সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications