Health Tips: রক্তে অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখতে আজ থেকেই খান এই খাবারগুলি

প্রতিটি মানুষের শরীরের সঠিক পরিমাণে রক্তের দরকার, রক্ত যদি কম থাকে শরীরে তাহলে কিন্তু নানান রোগের শিকার হতে হয়। সেই সঙ্গে রক্তে কিন্তু অক্সিজেনের মাত্রাও ঠিক রাখা দরকার। যদি আপনি আপনার রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন এই খাবারগুলি।

রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন সুস্থ ব্যক্তির সাধারণভাবে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ থেকে ১০০% শতাংশ পর্যন্ত রাখা দরকার। রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে তবেই আপনার শরীর কিন্তু ঠিক থাকবে।

Health Tips

কিউই

রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে আপনি রোজ কিউই ফল খান। এই ফলকে চাইনিজ গুজবেরি বলা হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তাছাড়াও থাকে আয়রন, এই ফল যদি আপনি রোজ খান তাহলে রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে। পুষ্টিগুনও পাবেন।

বেদানা বা ডালিম

এই ফল আমরা সকলেই খেয়ে থাকি, মিষ্টি ফল এটি। এতে প্রচুর পরিমাণে নাইট্রেট এবং পলিফেনল থাকে। যা আপনার রক্তনালীকে ভালো রাখে এবং রক্তে অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে তোলে, তাই নিত্যদিন আপনিও ডালিম পেতে পারেন।

পালংশাক

পালংশাক সব মানুষের শরীরের জন্য খুব উপকারী, পালংশাক খেলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে। সেই সঙ্গে রক্তনালীও পরিষ্কার থাকে।, শুধু তাই নয়, পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এটি আপনার ত্বক এবং হার্টকে ভালো রাখতেও সক্ষম।

কমলা লেবু

কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকে, তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি আপনার রক্তনালী ভালো রাখতে সক্ষম। যদি আপনি নিত্যদিন এটি খান, তাহলে আপনার রক্ত প্রবাহ খুব ভালো হবে। সেই সঙ্গে রক্ত খুব শুদ্ধ থাকবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আপনার ত্বক উজ্জ্বল হবে।

ব্রকলি

যদিও এই সবজিটি শীতকালীন সবজি, তবুও এই সবজিটি খাওয়া কিন্তু খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ব্রকলি খেলে আপনার হার্ট ভালো থাকবে। সেই সঙ্গে রক্তও খুব ভালো থাকবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনি ব্রকলি খেতে পারেন।

broccoli

আখরোট

ড্রাইফ্রুটসের এর মধ্যে আক্রম অন্যতম আখরো, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। শিরা-উপশিরা, ধমনী ভালো রাখতে আখরোটের জুড়ি মেলা ভার। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে আপনি নিত্যদিন আখরোট খেতে পারেন। এটি অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখবে।

বাদাম

বাদাম খেলে রক্তনালী ভালো থাকে, বাদামে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার শরীরে অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখবে। তাছাড়া এটি খেলে আপনার শক্তিও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+