Health Tips: শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ও শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে খান এগুলি
ইতিমধ্যে শীতকাল কিন্তু পরতে শুরু করে দিয়েছে, এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই একটু কমতে থাকে, তাই শরীরের বিশেষ যত্ন নেওয়া দরকার, সবার খাওয়া-দাওয়ার ওপরেও বিশেষ নজর দেওয়া দরকার, তাছাড়া কিন্তু বাড়ছে দূষণ, এই দূষণ থেকে অনেক সময় অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয় অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু বাড়তে থাকে।
তাই এসময় শরীর সুস্থ রাখতে হবে সবাইকেই। এমন অনেক খাবার আছে যেগুলি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং সর্দি কাশির মত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শ্বাসকষ্টও কমবে, দেখুন কোন কোন খাবার খাদ্য তালিকায় রোজ রাখবেন।

- টম্যাটো
টম্যাটোতে লাইকোপেন নামক একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি খেলে আপনার শ্বাসযন্ত্র তো ভালো থাকবে এবং হু হু করে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা।
- আমলকি
অনেক গবেষণায় দেখা গেছে, আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এমনকি বাতাসে ভেসে থাকা ধূলিকনা লিভারের ক্ষতি করতে পারে না, তবে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও নিত্যদিন খেতে পারেন আমলকি।
- হলুদ
হলুদে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ফুসফুসকে ভালো রাখতে সক্ষম, লিভার ভালো রাখার সঙ্গে সঙ্গে হাঁপানি রোগও সারাতে পারে হলুদ, তবে হলুদে যদি গুড় ও ঘি মিশিয়ে খান তা কিন্তু আরোও ভালো।
- তুলসী
তুলসী পাতার যে অনেক গুরুত্ব রয়েছে তা আমরা কমবেশি সকলেই জানি, তবে তুলসী পাতা খেলে আপনি ফুসফুসের যেকোন সংক্রমণ থেকে রক্ষা পাবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিত্যদিন ১০ থেকে ১৫ তুলসী পাতা রোজ খেতে পারেন।
- সাইট্রাস ফল
সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেমন-কমলালেবু, পেয়ারা, কিউই, বাতাবি লেবু, লেবুর মতন যেকোন ফলে ভিটামিন সি থাকে। এগুলি রোজ খেলে বায়ু দূষণের কোনও খারাপ প্রভাব আপনার ওপর পড়বে না এবং ফুসফুস ভালো থাকবে। শরীর সুস্থ থাকবে, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- গুড়
গুড় খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, যাদের হাঁপানি বা ব্রঙ্কাইটিস রয়েছে বা শ্বাসকষ্ট জনিত যেকোন সমস্যা রয়েছে তারাও কিন্তু শীতকালে রোজ গুড় খাবেন, তিলের সঙ্গে যদি গুড় খান তা কিন্তু আরোও ভালো, এটি খেলে বুকে থাকা, সর্দি-কাশি থেকেও মুক্তি পাবেন।
- গ্রিন টি
গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি খেলে শরীরে দূষণের কোনও ক্ষতিকর খারাপ প্রভাব পড়বে না, রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- আখরোট
আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, নিয়মিত খেলে আপনি হাঁপানি থেকে মুক্তি পাবেন। আবার এট খেলে শ্বাসকষ্ট জনিত যেকোনও সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যায়।
- বিট
শীতকালে বিট খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে , ফুসফুস ভালো রাখতে খান এটি, চিকিৎসকেরা বলছেন, বিটে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি থাকে, যা হার্টের জন্য খুব ভালো।
- রসুন
রসুন খেলে শরীরে যেকোন সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়, এমন কী আপনার যদি পেট জ্বালা করে তাতেও রসুন খেতে পারেন। রসুনে অ্যালিসিন একপ্রকার যৌগ থাকে, এতে হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতন সমস্যা থেকে মুক্তি পেতে রসুন খান।












Click it and Unblock the Notifications