Hair Care Tips: অফিস যাওয়ার সময় চটজলদি খোঁপা করে চুল বাধছেন, আদৌও এটি ভালো করছেন তো!
Hair Care Tips: নারীর সৌন্দর্য চুলেতেই, আর তাই নারীরা চুল বড় রাখেন, তাতে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, কিন্তু এই চুল আবার যত্ন করা ও কিন্তু খুব কঠিন, চুল যদি সঠিকভাবে যত্ন না করা যায়, চুল পড়ে যায়, চুলে গোড়া ফাটতে থাকে। বর্তমান সময়ে সকলে ব্যস্ততা থাকেন। এসময় সকলেই সকালবেলা তাড়াহুড়া করে অফিস যান, সে সময় সকলের চুলের যত্ন নেওয়া হয় না।
আর সময় বাচাতে অনেকেই চুল মাথার ওপর তুলে খোঁপা করে গাডার দিয়ে বেঁধে নেন। এই হেয়ার স্টাইল করলে আরাম লাগে। গরমকালেও কিন্তু ঘাড়ে তেমন চুল পড়ে না বা আরাম লাগে সকলেরই। তবে এই হেয়ার স্টাইলের কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এইরকম ভাবে চুল খোঁপা করে চুল যদি বাঁধেন, তাহলে নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে, দেখুন সেগুলি কী কী।

- চুল সহজে বাড়ে না
খোঁপা করে চুল বাধলে চুলের চুল ততটা বাড়তে পারে না এবং চুল সবসময় টান থাকে। ভালোভাবে চুল গজায় না ভেতর থেকে বড় চুল কখনোই বড় হতে চায় না। যারা সব সময় খোঁপা করে রাখেন, তাদের চুলে টান টান হয়ে থাকে। ত্বকে টান লাগে। কিন্তু সামান্য এই চুল কিন্তু সামান্য দুর্বল হয়ে পড়ে, আবার অনেক সময় চুল ভেঙে যায়, চুল ঘন হয় না, চুল সহজে বেড়ে যায়।
- মাইগ্রেন কেন হয়?
চুল খোঁপা করে বাধলে আপনার মাথার এক জায়গায় চাপ পড়ে যা মাথা ব্যথার কারণ হতে পারে। পরবর্তীকালে এটি কিন্তু মাইগ্রেনে পরিণত হতে পারে।
- চুল খোঁপা করে বাধলে কী সমস্যা হয়
যদি আপনি সবসময় চুল খোঁপা করে বাঁধেন তাহলে আপনার চুল পেছনের দিকে সরে যাবে, চুল পড়ে যাবে এবং কপাল বেশি দেখা যাবে। তা কিন্তু সৌন্দর্য কিছুটা হলেও নষ্ট হয়।
- মাথা তেল তেল হয়ে যায়
খোঁপা করে সব সময় চুল বাধলে চুল তেলতেল হয়ে থাকে। আর বেশি করে মাথায় ময়লা জমে যায়। চুল খুলে রাখা চুলের জন্য সব থেকে ভালো। তাই আপনিও সব সময় চুল খোঁপা করে রাখবেন না।












Click it and Unblock the Notifications