Joint Pain: জয়েন্টের ব্যথায় কাবু! মুক্তি পেতে আজ থেকেই মানুন এই টিপসগুলি
শরীরের যেকোনও অঙ্গে ব্যথা হলে তা কিন্তু সহ্য করা খুব কঠিন। এসময় কাজের একদমই ইচ্ছা থাকে না। আর যদি জয়েন্টে ব্যথা হয়, তাহলে তো কোনোও কথাই নেই, কাজ করার ক্ষমতাটুকু পর্যন্ত চলে যায়। এ ব্যথায় মানুষ কাতর হয়ে ওঠেন। যে সকল রোগীর বাতের ব্যথায় ভুগছেন তাদের কিন্তু খুব অসুবিধা, কারণ তাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়, পা ফুলে যায়, অসহ্য ব্যথা অনুভব হয়।
বর্ষাকালে বা শীতকালে এই ব্যথা কিন্তু একটু বেশিই বাড়ে। এমন কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে এগুলি যদি আপনি বর্ষাকাল বা শীতকালে মেনে চলেন তাহলে এই ব্যথা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে আপনার, দেখুন সেগুলি কী কী।

- বেশি করে জল খান
যদি আপনি জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে শরীরকে হাইড্রেড রাখুন। বর্ষাকালে আদ্রতার কারণে ব্যথা শরীরে বাড়তে থাকে, আবার শীতকালেও কিন্তু সে এই পায়ের ব্যথা প্রচণ্ড পরিমাণে বাড়ে। তাই এসময় প্রত্যেকদিন সাত থেকে আট গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার শরীরের ব্যথা অনেকটাই কমবে।
- ব্যায়াম করুন
যদি আপনার জয়েন্টে ব্যথায় ভোগেন তাহলে তার থেকে মুক্তি পেতে শীতকালে এবং বর্ষাকালে প্রত্যেক দিন ব্যায়াম করুন। যদিও ১২ মাস ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে হাড় থাকবে মজবুত। আপনি ফিজিওথেরাপিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যায়াম করতে পারেন।
- নরম জুতো পরুন
এমন অনেকেই রয়েছেন যাদের পায়ে ব্যথা হওয়ার প্রথম কারণই হচ্ছে বহুল জুতো পরা। তাদের নরম জুতো পরা উচিত, নরম জুতো পড়লে অনেক সময় জয়েন্টের ব্যথা কমে। হাই হিল বা ফ্ল্যাট জুতা না পড়ারই চেষ্টা করবেন। এগুলি আপনার পায়ের ভীষণ ক্ষতি করবে, এগুলি পরে আপনি যদি হাঁটেন তাহলে আপনার জয়েন্টের ব্যথা হবেই।

- গরম, ঠাণ্ডা জলের শেক দিন
শীতকাল এবং বর্ষাকালে যেহেতু শরীরে ব্যথা, বেদনা বাড়তে থাকে তাই এ সময় আপনি গরম জলের ব্যাগ বা বরফ জলের ব্যাগ আপনার জয়েন্টে দিলে খানিকটা আরাম পাবেন। যদি পা ফুলে যায় সেটি থেকেও মুক্তি মিলবে এবং ব্যথা আসতে আসতে কমতে শুরু করবে।
- কী খাবেন, আর কী খাবেন না
জয়েন্টের ব্যথা কমাতে প্রোটিন যুক্ত খাবার খান, ক্যালসিয়ামের অভাবে মূলত ব্যথা বেশি হয়। তাই ক্যালসিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকায় রোজ রাখুন, যেমন- দুই, দুধ ইত্যাদি রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে চা, পকোড়া, তেলেভাজা জাতীয় জিনিস খাওয়া এড়িয়ে চলুন। মৌসুমী ফল, সবজি ইত্যাদি খান। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। এগুলি খেলে আপনার জয়েন্টের ব্যথা থেকে দ্রুত মুক্তি মিলবে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications