এবার শিবরাত্রিতে উপোস করছেন তো আপনি? শরীর সুস্থ রাখতে কী করবেন, জানুন
মহা শিবরাত্রি সকলের কাছেই কিন্তু খুব বিশেষ। আর এই শিবরাত্রির দিন সকলেই কিন্তু নির্জলা উপোস করে মহাদেবকে তিন প্রহরে জল ঢালেন। তবে এই সময়ে শরীরের যত্ন নেওয়া ভীষণ দরকার। না হলে শরীর কিন্তু ক্রমশও খারাপ হতে থাকে।
আবার শরীরে কোনও সমস্যা হবেন না। চলতি বছর মহা শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। এদিনটি অত্যন্ত বিশেষ একটি দিন। ভোলেবাবার পুজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। এমনকি আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে। আপনি কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাই মহা শিবরাত্রিতে শরীর সুস্থ রাখতে কী কী মানবেন আপনি, জানেন।

- জল খাবেন
যেহেতু আপনি মহা শিবরাত্রিতে উপোস করেন, সেই ক্ষেত্রে উপোস যখন ভাঙবেন তখন আগেই কিন্তু জল খাবেন। না হলে শরীরের জলের ঘাটতি দেখা দেবে। শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে আপনার। যদি পারেন লেবুর জল, নারকেলের জল খেয়ে উপোস ভাঙতে পারে। এতে আপনার শরীরে কিন্তু আপনার জোর পাবেন।
- ড্রাইফুটস খাবেন
সারাদিন কিছু না খেয়ে থাকার জন্য আপনার কিন্তু আসতে আসতে শরীরের শক্তি কমতে থাকবে। তাই এসময় জল খাবার পরে কিছু পরিমাণ ড্রাইফুটস খেতে পারেন। এতে তবে তেল ঝাল মশলাযুক্ত খাবার একদমই খাবেন না। ড্রাই ফুটস খেলে আপনার শরীরে শক্তি পাবেন।
- দূরে কোথাও যাবেন না
শিবরাত্রিতে উপোস করে বেশি দূরে কোথাও যাবেন না। কারণ না খাওয়ার জন্য মাথা ঘুরতে পারে আপনার। আবার আপনার শরীর ক্লান্ত লাগতে পারে আপনার। তাই আগেই সাবধান হোন আপনিও।
- হালকা খাবার
উপোস ভাঙার পর আপনি খুব হালকা খাবার খাবেন। তাহলে কিন্তু আপনার হজমের সমস্যা হবে না। পেট ভালো থাকবে। যে রান্না করবেন, তাতে অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্না খাবেন।
- ফল
এদিন উপোস ভাঙার পর পুষ্টি সম্মত খাবার খান। এতে আপনি প্রচুর পরিমাণে ফল খেতে পারেন। যেমন- কলা, আঙুর, আম ইত্যাদি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন। এতে ভিটামিন ও খনিজের ঘাটতিও কিন্তু আপনার শরীরে পূর্ণ হবে।
- এই চা খান
ব্ল্যাক টি, গ্রিন টি খেতে পারেন। আদা দিয়ে খেতে পারেন। এতে শরীর হাইড্রেট থাকবে। এতে আপনার গ্যাসের সমস্যা একদমই হবে না।
- মাখানা
শিবরাত্রির উপোস ভাঙার পর অনেকেই কিন্তু ফল খান। তবে ফল খাওয়ার পাশাপাশি আপনি যদি পারেন কিছুটা পরিমাণ মাখানা খেতে পারেন। শরীরে পুষ্টি ঘাটতি পূরণ হবে। পেট ভর্তি থাকবে। আবার দুধ দিয়েও মাখানা খেতে পারেন। এটি কিন্তু শরীরের জন্য বেশ ভালো। এতে আপনার কিন্তু শরীর সতেজ থাকবে।












Click it and Unblock the Notifications