Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘরোয়া এই উপায়েই বাড়ি থেকে সাপের উপদ্রব এড়ান, বর্ষার আগেই জানুন টিপসগুলি

বর্ষা আসতে আর বেশি দিন কিন্তু বাকি নেই। আর এই সময় চারিধারে সাপের উৎপাত ক্রমশ বাড়তে থাকে। যদিও শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে সাপ বেশি দেখা যায়। ঘরে, রান্নাঘরে, বাগানে, আনাচে কানাচে সাপের উৎপাত বাড়তেই থাকে।

যে কারণে ভয়, আতঙ্ক তৈরি হয় গ্রামের বাসিন্দাদের মধ্যে। সবসময় যে বাড়িতে কার্বলিক অ্যাসিড থাকে, তা কিন্তু নয়। যদি আপনার বাড়িতে কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে কোন উপায় দ্রুত সাপ তাড়াবেন, জানুন।

snake

  • লাল রঙের সাবান

যদি আপনার হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে আপনি লাল রঙের সাবান ব্যবহার করতে পারেন। কারণ লাল সাবানে কর্বনিল থাকে। আপনি এই সাবান টুকরো টুকরো করে কেটে ঘরের চারপাশে ছড়িয়ে দেন তাহলে কিন্তু সাপ ঘরে প্রবেশ করবে না।

  • সালফারের গুঁড়ো

আপনি সালফারের গুঁড়ো দিয়ে খুব সহজেই বাড়ি থেকে বিষধর সাপের উপদ্রব কমাতে পারেন বাড়িতে যেসব জায়গায় আপনার সাপের আনাগোনা রয়েছে সেই জায়গাগুলোতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন। কারণ সালফারের গুঁড়ো সাপের গায়ে লাগলে জ্বালা হয়। ফলে সাপ একবার সেখানে এলে দ্বিতীয়বার আর একদমই আসবে না।

  • রসুন, সরষের তেল

কার্বলিক অ্যাসিড ছাড়াও আপনি কিন্তু রসুন, সরষের তেল দিয়ে খুব সহজেই বাড়ি থেকে সাপ এড়াতে পারেন। রসুন বেটে তাতে সরষের তেল মিশিয়ে তা রেখে দিন। বাড়ির যেকোনও কোণে বা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন।

  • ন্যাপথলিনের গুঁড়ো

যদি আপনি ন্যাপথলিন গুঁড়ো বাড়ির চারপাশে দিয়ে রাখতে পারেন। তাহলেও কিন্তু সব সেই বাড়িতে প্রবেশ করে না সাপ। ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না।

  • মশলার গুঁড়ো

সাপ এড়াতে আপনি মশলাগুলো ব্যবহার করতে পারেন। যেমন- গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস মিশিয়ে আপনি আপনার বাড়ির চারপাশে দিয়ে দিন। সেই সঙ্গে আপনি পেঁয়াজ বেটেও কিন্তু দিতে পারেন। তাহলে আপনার বাড়ির চারপাশে কখনোই সাপ আসবে না।

  • ব্লিচিং পাউডার

আপনি ব্লিচিং পাউডার বাড়িতে দিয়ে রাখলেও কিন্তু সাপ, পোকামাকড় একদমই আপনার বাড়িতে প্রবেশ করবে না।

  • ভিনিগার

বিষধর সাপ কিন্তু ভিনেগারের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই বাড়ির চারপাশে যদি ভিনেগার ছড়িয়ে রাখেন তাহলে কোনও বিষধর সাপ আপনার ঘরে প্রবেশ করবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+