ওজন নিয়ন্ত্রণে রাখতে মানতে পারেন এই টিপসগুলি, চুমুক দিন এই ডিটক্স ওয়াটারে

শরীর সুস্থ রাখতে ওজন কমানো সকালেই দরকার। ওজন নিয়ন্ত্রণে না থাকলে শরীরের নানান সমস্যা বাড়তে থাকে। এমনকি হাতে, পায়ে প্রচণ্ড ব্যথা হয়। বড় রোগের ঝুঁকি বাড়তে থাকে।

তাই প্রত্যেকদিন ব্যায়াম করতে হয়। ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হয়। সেই সঙ্গে কঠিন পরিশ্রম করতে হয়। যদি আপনি ওজন নিয়ন্ত্রনে রাখতে চান তাহলে মানতেই পারেন এই ডিটক্স টিপসগুলি।

weight

  • লেবু ও জল

খালি পেটে এক গ্লাস লেবুর জল আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। শুধু তাই নয় এটি আপনার হজমে সাহায্য করবে। হজম শক্তি বাড়াবে। ক্যালোরি ঝরাতে সাহায্য করবে। এতে পেট পরিষ্কার থাকবে।

  • ফল মিশিয়ে রাখুন জলে

আপনি সকালবেলা বাজার থেকে সতেজ ফল কিনে আনুন। তারপর সেই ফলগুলোকে ছোট ছোট করে কেটে জলে মিশিয়ে রাখুন। যেমন- স্ট্রবেরি, শশা, কমলালেবুর মতন ফল আপনি জলে ভিজিয়ে রাখুন, তারপর এই ডিটক্স ওয়াটার আপনি খান। এতে ভিটামিন, খনিজের চাহিদা পূরণ করবে। এনার্জি পাবেন এবং শরীর কিন্তু ভেতর থেকে সুস্থ থাকবে।

  • ভেষজ চা

ওজন নিয়ন্ত্রণে রাখতে ভেষজ চায়ের ওপর ভরসা রাখতেই পারেন। যেমন গ্রিন টি বা আদা দেওয়া চা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখবে । হজম শক্তি বাড়াবে। রোগ প্রতিরোধের ক্ষমতাকেও কিন্তু হু হু করে বাড়াবে এই চা।

  • ফল খান

আপনি নিত্যদিন ফাইবার ও অক্সিডেন্ট সমৃদ্ধ ফল খান। যেমন- বেরি, অ্যাভোকাডো ফল। যদি আপনি রোজ খান তাহলে হজম শক্তি বাড়বে। ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।

  • ব্যায়াম করুন

সকালে উঠে রোজ ব্যায়াম করুন। যদি ব্যায়াম করতে না পারেন তাহলে হাঁটবেন। দ্রুত ওয়ার্কআউট করলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে। তারপরে আপনি আপনার ব্রেকফাস্ট করুন। এতে শরীরও সারাদিন সুস্থ থাকবে ।

  • সূর্যের আলো গায়ে লাগান

সকালবেলা যদি আপনি সবুজ ঘাসে হাঁটেন এবং সূর্যের আলো গায়ে লাগান তাহলে আপনার ভিটামিন ডি শরীরে বাড়তে থাকবে এবং আপনার মানসিক চাপ কমবে।

  • তেল টানুন

সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনি ব্রেকফাস্ট করবেন তার আগে আপনি একটু তেলের ঝাঁজ টানতে পারেন ১৫ থেকে ২০ মিনিট। আপনি ঘুম থেকে উঠে এক টেবিল চামচ তেল (তা নারকেল তেল হোক কিংবা তিলের তেল) যদি আপনি আপনার মুখের কাছে রেখে টানেন তাহলে আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে ও ওজন নিয়ন্ত্রণে থাকবে। আয়ুর্বেদিক শাস্ত্রে একে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এতে কিন্তু আপনার সর্দি- কাশির মতো সমস্যা থাকলেও তা কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+