Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোগবালাই দূর করতে, শরীর ফিট রাখতে খান অমৃতের সমান এই খাবারগুলি

শরীরকে একেবারে ফিট রাখতে নিত্যদিন সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম চিকিৎসা হল আয়ুর্বেদিক চিকিৎসা।

আয়ুর্বেদশাস্ত্রে, এমন কিছু খাবারের কথা বলা আছে, যা খেলে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। সেই সঙ্গে বড় রোগেরও ঝুঁকিও এড়াতে পারবেন। দেখুন সেই খাদ্য তালিকায় কোন কোন খাবার রয়েছে।

Aamla

  • আমলকি

যদি কোনও ব্যক্তি নিত্যদিন আমলকি খান তাহলে তার শরীর একদম সুস্থ থাকবে। কারণ, আমলকিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। থাকে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। আপনি যদি রোজ আমলকি খান তাহলে বড় কোনও রোগের ঝুঁকি থাকবে না আপনার ওপর।

  • মধু

আয়ুর্বেদশাস্ত্রে, মধু অমৃতের সমান বলে মনে করা হয়। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আন্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। মধু যদি রোজ খান তাহলে সর্দি-কাশির মতন সমস্যা থেকে মুক্তি পাবেন। এমন কি শরীর থেকে টক্সিন দূর হবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা। ত্বকও কিন্তু উজ্জ্বল হবে।

  • দেশি ঘি

দেশি ঘি যদি পারেন নিতদিন খাবেন। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা খেলে আপনার মস্তিষ্ক, চুল, হাড় ভালো থাকবে। সেই সঙ্গে ফিরবে ত্বকের উজ্জ্বলতা। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে দেশি ঘি খেতেই পারেন। যদি আপনি ক্যানসার রোগের ঝুঁকি এড়াতে চান তাহলে গরম ভাতে এক চামচ করে দেশি ঘি খেতে পারেন।

  • আদা

আদা খাওয়া প্রতিটি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে। কারণ, আদাতে প্রচুর পরিমাণে কারকিউমিন, আন্টিঅক্সিডেন্ট থাকে। যা অন্য বড় কোনও রোগ, সংক্রমণের ঝুঁকি এড়াতে সাহায্য করে। তাছাড়াও আদা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। চোখ ভালো রাখতে সাহায্য করে আদা। বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • হলুদ

হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, কারকিউমিন থাকে। নিত্যদিন হলুদ খেলে গলা ব্যথা কমবে, জ্বর হলে সেটি থেকে মুক্তি পাবেন। সর্দি-কাশি কমাতে হলুদের জুড়ি মেলা ভার। তাছাড়াও রাতে যদি রোজ দুধ ও হলুদ একসঙ্গে খান তাহলে বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন। ভালোভাবে রাতে ঘুমাতে পারবেন। যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+