ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাহলে পাতে রাখুন এই কম ক্যালোরিযুক্ত খাবারগুলি
বর্তমান সময়ে সকলেই কিন্তু চেহারা কমিয়ে শরীর সুন্দর রাখতে চান। তাছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখতে চান অনেক তরুণ তরুণীরাই।
আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান ও শরীর সুস্থ রাখতে চান তাহলে কিন্তু স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন। কম ক্যালোরিযুক্ত খাবার নিত্যদিন খাবেন। যেমন- কোন কোন খাবারে ক্যালোরি খুব কম থাকে, দেখুন।

- ধোকলা
আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা কম ক্যালোরিযুক্ত খাবার খেতে চান তাহলে খেতে পারেন ধোকলা। এটি একটি গুজরাটি খাবার। বেসন, সুজি, দই এবং হলুদ দিয়ে তৈরি করা হয়। এটি খেতেও খুব সুস্বাদু। এটি খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে। এতে ক্যালোরির পরিমাণ খুব কম রয়েছে।
- উপমা
দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবারই হল উপমা। এটি খেতেও কিন্তু খুব সুন্দর। সুজি, বাদাম, সবজি দিয়ে আপনি উপমা করে খেতে পারেন। এতে ২৫০ ক্যালোরি থাকে।
- পোহা
পোহা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। পেট অনেকক্ষণ ভর্তি থাকে। যদি এটি মহারাষ্ট্রীয় খাবার। পেঁয়াজ, সরিষা, কারি পাতা দিয়ে আর চিড়ে দিয়ে তৈরি করা হয় পোহা। এটি খেতেও কিন্তু অসাধারণ।
- ইডলি
দক্ষিণ ভারতীয় খাবার ইডলি খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। এটি খাওয়াও খুব স্বাস্থ্যকর। খেতেও কিন্তু অসাধারণ। মুসুর ডাল দিয়ে তৈরি হয় এই খাবার। একটি ইডলিতে ৩৯ ক্যালোরি থাকে। এই খাবার খেলে দ্রুত কিন্তু আপনার খাবার হজম হবে।
- জোয়ানের পরোটা
আপনি সকালের ব্রেকফাস্টটা কিন্তু জোয়ানের পরোটা দিয়েই সারতে পারেন। যেটি জোয়ান, নুন, তেল আর আটা দিয়ে তৈরি করা হয়। এটি খেতে অসাধারণ। এর সঙ্গে আপনি কিন্তু রাখতেই পারেন আচার। এতে ১৬৮ ক্যালোরি রয়েছে। এটি খেলেও পেট কিন্তু আপনার ভর্তি থাকবে।
- চিলা
প্যানকেক বা চিলা আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। এতে সামান্য পরিমাণ নুন, মশলা দেওয়া হয়। তাছাড়া মুগের ডালের পেস্ট, নুন, কিছু শাকসবজি দিয়েই ছিল আপনি বানিয়ে খেতে পারেন। এটি খেলে পেট ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। সহজে খিদে পাবে না। এতে মাত্র ১২৮ থেকে ২০০ ক্যালোরি রয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই খাবারগুলি কম ক্যালোরিযুক্ত খাবার। এগুলি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।












Click it and Unblock the Notifications