Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগছেন, মুক্তি পেতে আজ থেকেই খান এই খাবারগুলি

অনিয়ন্ত্রিত ঋতুস্রাব প্রত্যেকটি মেয়েদের কাছে যেন দুঃস্বপ্নের মত। অত্যাধিক পরিমাণে ওজন বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা আবার হরমোনের ভারসাম্যহীনতার কারণেই ঋতুস্রাবের সমস্যা বাড়ে। আবার অনেকের পিসিওডি, থাইরয়েড বা অন্য কোনও গুরুতর রোগে যদি কেউ আক্রান্ত থাকেন তাহলেও কিন্তু এই সমস্যার শিকার হন। যদি কারোর পিরিয়ডস নির্দিষ্ট সময় না হয় বা ২৮ দিনের ব্যবধানে কারোর ঋতুস্রাব না হয়, তাকেই কিন্তু অনিয়ন্ত্রিত ঋতুস্রাব বলা হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে ও পিরিয়ডস সময়ে সময়ে হতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই সঙ্গে আপনাকে নিয়মিত এই খাবারগুলি খেতে হবে। তাহলে কিন্তু আপনার এই পিরিয়ডস সময় মতো হবে, দেখুন কী কী খাবেন।

What Foods to Eat to Get Rid of Period Problems

  • আদা

অনিয়ন্ত্রিত পিরিয়ডের সমস্যায় ভুগলে নিত্যদিন কিন্তু আদা খেতে পারেন । আদা ঋতু সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করতে কাজে লাগে। এসময় আপনি মধু দিয়ে আদা খেতে পারেন। তাহলে দেখবেন আপনার সময় মতন পিরিয়ড হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম থাকে। যা জরায়ুকে সংকুচিত করতে সাহায্য করে। যার ফলে আপনার মাসিক শুরু হবে।

  • পাকা পেঁপে

এই সময় প্রচুর পরিমাণে পাকা পেঁপে খাবেন। এতে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যতা বজায় রাখে। তাছাড়া থাকে ভিটামিন সি। যা আপনার শরীরের জন্য খুব ভালো।

  • দারচিনি

অনিয়ন্ত্রিত পিরিয়ড থেকে মুক্তি পেতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন দারচিনি। দারচিনি খাবারের স্বাদ বাড়াবার সঙ্গে সঙ্গে আপনার এই সমস্যা থেকেও বের হবেন। এটি খেলে আপনার শরীর ভেতর থেকে গরম হবে। যা আপনার রক্তের প্রবাহ বাড়াতেও সাহায্য করবে।

  • অ্যালোভেরা

হরমোনের সমস্যা দূর করতে পারে অ্যালোভেরা জেল। তাই নিত্যদিন অ্যালোভেরা জেল খান। এটি খেলে প্রত্যেক মাসে সঠিক সময়ে পিরিয়ড হবে। অ্যালোভেরার এক চামচ জেলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খেয়ে নিন।

  • হলুদ

হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হলুদ জরায়ু পেলভিক অঞ্চলের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। উষ্ণ মধু দিয়ে আপনি হলুদ খেতে পারেন।

  • আনারস

আনারসে ব্রোমেলন নামক একপ্রকার এনজাইম থাকে। এটি আপনার পিরিয়ড হতে সাহায্য করবে। শ্বেত ও লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করবে।

  • পার্সলে পাতা

ঋতু চক্রকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই খাবেন পার্সলে পাতা। পার্সলে পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি সেদ্ধ পার্সলে পাতা খেতে পারেন। আবার প্রতিদিন পার্সলে পাতা দিয়ে চা করেও খেতে পারেন। যদি কেউ কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+