গরমকে হারাতে নিয়মিত খান শশার এই রেসিপিগুলি, কীভাবে তৈরি করবেন
এই গরমে সকলেই হালকা খাবার খাচ্ছেন শরীর সুস্থ রাখার জন্য। তাছাড়া গরমের দাবদাহে বাইরে বেরোতে পারছেন না কেউই। এসময় তেল, ঝাল মশলাযুক্ত খাবার খেলে বদহজম গ্যাস, অম্বল হওয়া সম্ভাবনা বেশি থাকে। এই গরমে অনেকেই শশা খান। তবে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
শশাতে প্রচুর পরিমাণে উপকার রয়েছে। যে ব্যক্তি নিত্যদিন শশা খান তাঁর শরীর সুস্থ থাকে। শশা শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে। যদি আপনি গরমকালে রোজ শশা খান তাহলে আপনার শরীর ভালো থাকবে। শুধু শশা না খেয়ে আপনি এভাবে শশা খেতে পারেন। দেখুন কীভাবে বানাবেন শশার রেসিপিগুলি।

- কিউকাম্বার মিন্ট কুলার
কিউকাম্বার মিন্ট কুলার বানাতে কী কী লাগবে- প্রথমে একটি শশা, দু’ টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস, দু কাপ ঠান্ডা জল এবং আইসক্রিম। কীভাবে বানাবেন- প্রথমে একটি ব্লেন্ডারে পুদিনা পাতা, শশা, মধু, লেবুর রস ঠান্ডা জল ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর যে কোন একটা পাত্রে সেটাকে ছেঁকে নেবেন। মিশ্রণটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবেন। পরিবেশন করার আগে তাতে একটা আইস কিউব দিয়ে পরিবেশন করবেন।
- শশা গাস্পাচো
শশার গাস্পাচো বানাতে কী লাগবে- দুটি বড় শশা খোসা ছাড়ানো, তারপর লাগবে দুটি পাকা টম্যাটো, পেঁয়াজ, একটি রসুনের কোয়া, অলিভ অয়েল, রেড ওয়াইন, ভিনিগার, নুন, তুলসী পাতা।
- বানানোর পদ্ধতি
প্রথমে একটি ব্লেন্ডারের শশা, টম্যাটো, পেঁয়াজ, রসুন, রেডওয়াইন ভিনিগার ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপরে তাতে স্বাদ মতো নুন দিন। তারপর সেটি তিরিশ মিনিট ফ্রিজে রাখুন। তারপর তুলসীপাতা দিয়ে সেটি পরিবেশন করুন। এটি খেতে কিন্তু অসাধারণ।
- দই, শশার স্যালাড
এটা বানাতে লাগবে- দুটি শশা, এক কাপ দই, এক চামচ লেবুর রস, এক চামচ তিল, সামান্য নুন আর পেঁয়াজ টুকরো।
প্রথমে একটি পাত্রে কিছুটা শশা নেবেন। তারপর দই নেবেন, লেবুর রস দেবেন, তিল দিয়ে ভালোভাবে সেটিকে ব্লেন্ড করে নেবেন। তাতে সামান্য নুন দেবেন। তারপর তাতে পেঁয়াজ, ট্ম্যাটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তার এটি কিন্তু আপনি কোন খাবার সঙ্গে খেতে পারেন।
- শশা আর তরমুজের স্যালাড
গরমকালে খান শশা ও তরমুজের স্যালাড। এটি বানাতে লাগবে শশা, তরমুজ, নুন, পুদিনা পাতা।
- বানানোর পদ্ধতি
একটি পাত্রে প্রথমে কিছুটা তরমুজ, শশা ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর তাতে ছোট ছোট করে পুদিনা পাতা দিয়ে সামান্য পরিমাণ দিয়ে নুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।
- শশা ও লেবুর জল
শশা ও লেবুর জল বানাতে লাগবে- একটি শশা, পুদিনা পাতা, আইস কিউব, জল। কীভাবে বানাবেন- প্রথমে একটি বড় পাত্রে কিছুটা শশা কেটে নিন। তারপর লেবু দিন। স্বাদ আরোও বাড়াতে পুদিনা পাতা দিয়ে তারপর এটাকে ভালোভাবে নাড়ুন। তারপর তাদের সামান্য নুন দিয়ে ফ্রিজে রাখুন। পরিবেশন করার আগে তাতে কিছুটা শশা এবং লেবু দিন। তারপর কিছুটা আইস কিউব দিন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications