Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনার পরিচিত এই খাবারগুলি খেয়েই লিভার রাখুন সুস্থ, রেহাই মিলবে বড় রোগের ঝুঁকি থেকেও

প্রতিটি ব্যক্তির লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনও ব্যক্তি লিভার সিরোসিস রোগ হয় বা লিভারের কোনও সমস্যা হয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই লিভার ভালো রাখতে আপনি কিন্তু নিত্যদিন এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন। এই খাবারগুলি লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে। দেখুন কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখবেন।

food

  • রসুন

রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে। তাছাড়াও অ্যালিসিন ও সেলেনিয়াম থাকে। যা লিভার ভালো রাখতে সাহায্য করে।

  • বিট

বিটে প্রচুর পরিমাণে বিটালিন এবং অন্যান্য যৌগ থাকে। গবেষণায় দেখা গেছে, বিটের রস নিত্যদিন খেলে লিভারের কোনও সমস্যা থাকে না।

  • গ্রিন টি

গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে আপনি কি জানেন, গ্রিন টি খেলে আপনার লিভার ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে ক্যাটেচিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই নিয়মিত গ্রিন টি খেলে লিভারের এনজাইমের মাত্রা কমতে পারে। যা লিভার ভালো রাখতে সাহায্য করবে।

  • সবুজ শাক সবজি

নিত্যদিন আপনি যদি সবুজ শাক-সবজি খেতে পারেন। যেমন পালং শাক, বিনস ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে খনিজ থাকে। যা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে।

  • জলপাইয়ের তেল

আপনি কিন্তু নিত্যদিন ভরসা রাখতেই পারেন জলপাইয়ের তেলের উপর। এতে প্রচুর পরিমাণে লিপিড থাকে। যা লিভারের ওপর কোনও চাপ সৃষ্টি হতে দেয় না এবং ক্ষতিকারক টক্সিনগুলি বের হতে সাহায্য করে।

  • বাতাবি লেবু

নিত্যদিন বাতাবি লেবু খেলে লিভার পরিষ্কার থাকে। কারণ বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি লিভার ভালো রাখতে সাহায্য করে।

  • আখরোট

আখরোটে প্রচুর পরিমাণে আর্জিনাইন থাকে। তাছাড়াও থাকে অ্যামিনো অ্যাসিড। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে। যা লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে । লিভারে বড় কোনও রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আখরোট ।

  • হলুদ

হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। তাছাড়াও থাকে আন্টিঅক্সিডেন্ট যৌগ। যা লিভার ভালো রাখতে সাহায্য করে। এটি খেলে লিভারের বড় ক্ষতি হয় না।

  • লেবু

লেবু, কামলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভারকে যেকোন বড় রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে।

  • আপেল

আপেলে প্রচুর পরিমাণে পেকটিন থাকে। তাছাড়াও থাকে ফাইবার। যা পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এমনকি লিভার পরিষ্কার রাখতে আপেল নিয়মিত খেলে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে।

  • ব্রকলি

আবার যদি নিত্যদিন ব্রকলি খান, তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভারকে ভালো রাখতে সাহায্য করে ও বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+