ডায়াবেটিস রোগে ভুগছেন, নিস্তার পেতে চুমুক দিন এই চাগুলিতে
বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। ডায়াবেটিসের সমস্যা যে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের তা কিন্তু নয়। তরুণ তরুণীদের মধ্যেও কিন্তু এই সমস্যা রয়েছে। সুগার রোগীরা অনেক কিছু খেতে পারেন না। সেই সঙ্গে চায়েও চিনি বেশি খেতে পারেন না। কারণ তাতে তাঁদের রক্তে শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকবে।
তবে ডায়াবেটিস রোগীদের এমন কিছু চা হয়েছে যেগুলো কিন্তু তারা খেতেই পারেন। গবেষণায় দেখা গেছে, এই চাগুলি খেলে তাদের রক্তে শর্করার মাত্রা বাড়বে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তালিকায় কোন কোন চা রয়েছে, দেখুন।

- গ্রিন টি
ডায়াবেটিস রোগীরা কিন্তু গ্রিন টি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে শুধু যে পলিফেনল থাকে তা নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপনার রোগপ্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়িয়ে দেবে। তাই আগেই সাবধান হোন।
- দারচিনি চা
দারচিনি চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি রোজ দারচিনি দিয়ে চা খান তাহলে আপনার রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে এক কাপ গরম জলে একটা দারচিনি দিয়ে কিছুটা চা দিয়ে ফুটিয়ে নিন। চিনি কিন্তু একদম দেবেন না চা। তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
- মেথি চা
গবেষণায় দেখা গেছে, মেথি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। তাই সকালে উঠে আপনি মেথি চায়ের ওপর ভরসা রাখতে পারেন। মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে শোষণ করে নেয়। ১০ মিনিট মেথি ভিজিয়ে রাখুন। তারপর সেই মেথি আপনি একটু লিকার চা বানান। খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পারলে মধু দেবেন।
- জোয়ান চা
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি জোয়ান দিয়ে চা করে খেতে পারেন। পাঁচ মিনিট জলে জোয়ান ফুটিয়ে নিন। তারপর এতে সামান্য পরিমাণ চা দিন। তারপর সেটি ঠান্ডা হলে খান। এটি খেতে কিন্তু খুব সুস্বাদু।
- তুলসী চা
তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে, তুলসী পাতায় হাইপোগ্লাইসেমিকের প্রভাব রয়েছে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই তুলসী পাতা মিশিয়ে যদি আপনি চা খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। তবে আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications