এই পাতাই সুগার রোগের যম, নিয়মিত খেলে পাবেন স্লিম ফিগারও, আর কী গুণ রয়েছে, জানুন
আমরা সকলেই পেয়ারা খাই। এই ফল খেলে শরীর সুস্থ থাকে। পেয়ারাতে প্রচুর স্বাস্থ্য গুণ রয়েছে, তা আমরা সকলেই জানি। তবে আপনি কি জানেন, পেয়ারা পাতাতেও রয়েছে প্রচুর গুণ।
পেয়ারা পাতা খেলে দাঁত ভালো থাকে। সেই সঙ্গে পেট পরিষ্কার হয়। ওজন নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা খাওয়া খুব ভালো। আর কী গুণ রয়েছে পেয়ারা পাতায়, জানুন।

- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে
ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন পেয়ারা পাতা খান, তাহলে রক্ত ভালো থাকবে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শুধু ডায়াবেটিস রোগী নয়, পেটে ব্যথা হলে পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসেকরা।
- পেটের সমস্যা কমবে
পেট পরিষ্কার রাখতে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে নিত্যদিন পেয়ারা পাতা খাওয়া খুব দরকার। কারণ পেয়ারা পাতায় থাকে ফ্ল্যাভোনয়েড উপাদান। পেটের সমস্যা থেকে মুক্তি দেয় এই পাতা।
- ওজন কমাতে সাহায্য করে
নিমেষেই ওজন কমাতে পারে পেয়ারা পাতা। তাই আপনি আজ থেকেই খাওয়া শুরু করে দিন পেয়ারা পাতা। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে সহজে আপনার খিদে পাবে না।
- ত্বক ও চুল ভালো রাখে
ত্বক ও চুল ভালো রাখতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের জেল্লা ফেরাতে পারে, চুল পরার রুক্ষভাব কমাতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার।
- হজম ক্ষমতা কমবে
আপনার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পেয়ারা পাতা। এতে আপনার পেটে কোনও সমস্যা থাকবে না।
- রক্ত পরিষ্কার থাকবে
পেয়ারা পাতায় ফ্ল্যাভোনয়েড থাকে। রক্ত ভালো রাখতে সাহায্য করে এই পাতা। এতে প্রচুর পরিমাণে পলিফেনলও থাকে। যা আপনার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।
- কীভাবে খাবেন
ডায়াবেটিস রোগীরা বা সাধারণ মানুষেরাও পেয়ারা পাতার চা বানিয়ে খেতে পারেন। এতে আপনার ইনসুলিনের মাত্রা বাড়বে না। পেয়ারা পাতার চা কীভাবে বানাবেন, দেখুন। এক কাপ জলে প্রথমে দু’তিনটে পেয়ারা পাতা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপর জলে সামান্য চা পাতা দিয়ে আরেকটু হালকা ফুটিয়ে তাতে চা দেবেন।
এছাড়াও আপনি সকালে খালি পেটে দু’তিনটে পেয়ারা পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। এতে ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে পেয়ারা পাতা শুকিয়ে সেটি গুঁড়ো করে খেতে পারেন। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications