Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাতে ভালো ঘুমানোর জন্য রোজ পায়ে ম্যাসেজ করুন, আর কী উপকার পাবেন, জানুন

কঠোর পরিশ্রম করার পরেও অনেকে কিন্তু রাতে ভালো করে ঘুমাতে পারেন না। শরীর ক্লান্ত থাকলেও ঘুম হয় না। কখনও না কারোর হাত, পা প্রচুর যন্ত্রণা হয়, আর যে কারণে ঘুমের ব্যাঘাত ঘটে।

যদি রাতে আপনি ভালোভাবে ঘুমাতে চান, সেই সঙ্গে হাত, পায়ের ব্যথা কমাতে চান তাহলে পাঁচ থেকে দশ মিনিট আপনি কিন্তু ফুট ম্যাসেজ করতে পারেন । রাতে ম্যাসেজ করার উপকারিতা সম্পর্কে, জানুন।

Massage

  • রক্ত সঞ্চালন ভালো হবে

রাতে ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। সারাদিন কাজ করলে পায়ের তলা কিন্তু ক্রমশ শক্ত হতে থাকে। তাই ঘুমোনোর আগে পায়ে যদি ম্যাসেজ করেন, তাহলে রক্ত সঞ্চালন ভালো হবে। যে কারণে আপনি আরাম পাবেন। এতে রাতে আপনার খুব ভালো ঘুম হবে।

  • বাতের সমস্যা থেকে মুক্তি পাবেন

যারা বাতের সমস্যায় ভোগেন, বা যাদের শরীরে ব্যথা আছে, তাঁরা যদি শরীরে ব্যথা কমাতে চান তাহলে কিন্তু আপনি নিত্যদিন পায়ে ম্যাসেজ করতে পারেন। এতে পেশি শীতল হয়। ব্যথা কম হয়। বাতের ব্যথা থাকলেও অনেকটা কমবে। এতে আপনি একটু আরাম পাবেন।

  • মানসিক চাপ কমবে

যদি আপনি রোজ রাতে পায়ে ম্যাসেজ করে শোন তাহলে মানসিক চাপ কমবে। মাথা ঠাণ্ডা থাকবে। পরের দিন কাজ করার এনার্জি পাবেন। আপনার শরীর সুস্থ থাকবে। তাছাড়া ঘুমও রাতে খুব ভালো হবে।

  • হতাশা থেকে মুক্তি পাবেন

বেশিরভাগ মহিলারাই অনেক সময় হতাশায় ভোগেন। যে কারণে তাদের রাতে অনেক সময় ভালো ঘুম হয় না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তাদের হাতে পায়ে ব্যথা হয়। তাই প্রতিটি মহিলারই রাতের বেলায় পায়ে ম্যাসেজ করে শোওয়া উচিত।

পায়ে ম্যাসেজ করলে আপনার রাতে ভালো ঘুম হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি ভাব কাটবে। পরের দিন কাজে এনার্জিও পাবেন। শুধু তাই নয়, পায়ের তলাও কিন্তু কখনও ব্যথা হবে না। তবে যদি পারেন তেল দিয়ে পায়ের তলা ম্যাসেজ করার চেষ্টা করবেন।

  • কী দিয়ে ম্যাসেজ করবেন

নিত্যদিন পায়ের ম্যাসাজ করতে চাইলে অবশ্যই ব্যবহার করুন তেল। যদি আপনি সরষের তেল ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো হয়। নাহলে আপনি খাঁটি দেশি ঘি ব্যবহার করতে পারেন। যা আপনার পায়ের জন্য খুব ভালো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+