বর্ষায় কোন ডাল খেলে হজমের সমস্যা হয়, শরীর সুস্থ রাখতে রোজ খান এই ডাল
বর্ষাকালে সকলেরই রোগপ্রতিরোধের ক্ষমতা কমে যায়। এই সময় প্রোটিনযুক্ত এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করা দরকার। না হলে শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হতে থাকে। এসময় হজমের খুব সমস্যা হয়। বর্ষাকালে বেশি তেল, ঝাল, মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো।
এই সময়ে বৃষ্টি হওয়ার কারণে জিমে যেতে পারেন না অনেকে। আবার হাঁটতেও যেতে পারেন না। যে কারণে ওজন অনেক সময় বাড়তে থাকে। খাবার ভালোভাবে হজম করা যায় না। এই বর্ষাকালে এমন অনেক ডাল আছে তা না খাওয়াই ভালো। কারণ, এগুলি সহজে হজম করা যায় না। অনেক ডাল আছে যা খেলে দ্রুতই তা হজম হবে, রয়েছে অনেক পুষ্টিগুণও। জানুন কী খাবেন আর কী খাবেন না।

- উড়দ ডাল
১০০ গ্রাম উড়দ ডালে প্রায় ২৪ গ্রাম প্রোটিন থাকে। যা খেলে আপনার হাড় ও পেশি খুব মজবুত হবে ঠিকই। তবে এই ডাল হজম করতে কিন্তু অনেক সময় লাগে। তাই বর্ষাকালে এই ডাল আপনি কম খেতে পারেন। না খেলে আরও ভালো।
- ছোলার ডাল
বর্ষাকালে যতটা পারবেন ছোলার ডাল খাওয়া এড়িয়ে চলবেন। কারণ এই ডাল খেলে আপনার হজম করার সমস্যা হবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন থাকে। এতে গ্যাস অম্বলের সৃষ্টি করতে পারে। তাই এই মরসুমে ছোলার ডাল খাওয়া এড়িয়ে চলুন।
- মুসুরির ডাল
মুসুরির ডাল খাওয়া হার্টের জন্য খুব ভালো। প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে প্রায় নিত্যদিনে মুসুরির ডাল রান্না হয়। তবে আপনি কি জানেন, বর্ষাকালে মন ভরে খাওয়া যায় মুসুরির ডাল। এই ডাল খেলে হজম হবে খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে শরীরে জোরও পাবেন।
- মুগ ডাল
বর্ষাকালে ভুলেও মুগ ডাল খাবেন না। এটি বয়স্ক ব্যক্তিদের কখনোই বেশি খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। থাকে প্রোটিনও। মুগ ডালে ভিটামিন সি থাকে। যদি আপনি মুগডালে সামান্য পরিমাণ আদা দিয়ে রান্না করেন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে।
- সবুজ মুগ ডাল
সবুজ মুগ ডাল বর্ষাকালে খেতে পারেন আপনিও। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে পারে। তবে সপ্তাহে একদিন খেতে পারেন এই ডাল। এটি কিন্তু আপনার ত্বকের জন্য ভালো।












Click it and Unblock the Notifications