আপনিও রোজ চায়ের সঙ্গে খাচ্ছেন এই খাবারগুলি, অজান্তেই কি করছেন শরীরের বড় ক্ষতি!
চা প্রেমীর সংখ্যা বিশ্বে প্রচুর রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা দিন শুরু করেন চা দিয়ে। চা না খেলে তাদের সারাদিন ভালো কাটে না। প্রতিবছর ২১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়। তবে প্রচুর পরিমাণে চা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
নানান ধরনের স্ন্যাকস দিয়ে আমরা সকলেই চা খেয়ে থাকি। যা না খাওয়াই ভালো। এতে শরীরের উপর খারাপ প্রভাব পড়ে। চায়ের সঙ্গে কোন কোন খাবার খাবেন না, দেখুন

- দুধের তৈরি খাবার
চায়ের সঙ্গে দুধের তৈরি কোনও জিনিস খাবেন না। যেমন- দই, পনির বা যেকোনও অন্য কোনও স্ন্যাকস খাবেন না। চায়ে ক্যাফেইন থাকে। আর দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই দুটি আপনার পেটে গিয়ে শরীরের খুব ক্ষতি করতে পারে। বদহজম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
- মশলাদার খাবার
চায়ের সঙ্গে মশলাদার কোনও খাবার খাবেন না। কারণ এতে মশলার পরিমাণ বেশি থাকে। যা আপনার পেটে গিয়ে অস্বস্তিকর বাড়াতে পারে। হজমের সমস্যা হতে পারে, বমি হতে পারে।
- সাইট্রাস ফল
চায়ের সঙ্গে ভুলেও কোনোও সাইট্রাস ফল খাবেন না। যেমন- কমলালেবু, বাতাবি লেবু ইত্যাদি খাবেন না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কারণ এতে টকভাব বেশি থাকে। আর চায়ের সঙ্গে যদি টক জাতীয় জিনিস খান তাহলে আপনার অ্যাসিড রিফ্লেক্স করবে। তাই আগেই সাবধান হোন।
- চকোলেট
চকোলেট খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে চকোলেটের সঙ্গে চা খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন। তাহলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। চাতে ক্যাফেইন থাকে। চকোলেটে থিওব্রোমিন থাকে। তাই এই দুটি যৌগ আপনার পেটে গিয়ে অস্বস্তি বাড়িয়ে তুলবে।
- মদ
মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। ঠিক তেমনই চায়ের সঙ্গে মদ কখনোই খাবেন না। এতে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে এবং আপনার মুখে স্বাদ তেতো হয়ে যাবে।
- মাংস জাতীয় কোনও খাবার
মাংস জাতীয় কোনও খাবার চায়ের সঙ্গে খাবেন না। তেল, মশলা জাতীয়, মাংস একসঙ্গে পেটে গিয়ে আপনার গ্যাসের সমস্যা বাড়তে পারে। এমনকি বমিও হতে পারে।
- রসুন, পেঁয়াজ
রসুন, পেঁয়াজ রয়েছে এমন খাবার কখনোই চায়ের সঙ্গে খাবেন না। এতে আপনার গলা বুক জ্বলা হতে পারে।
- কুকিজ
চায়ের সঙ্গে কখনোই কেক, কুকিজ এগুলি খাবেন না। এতে চিনির পরিমাণ বেশি থাকে। চায়ে থাকে ক্যাফেইন। কুকিজে মিষ্টি থাকে। এতে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে।
- ভাজা স্ন্যাকস
চায়ের সঙ্গে আমরা সকলেই ভাজা স্ন্যাকস ইত্যাদি খেতে পছন্দ করি। তবে এগুলি খাওয়া একদমই ভালো নয়। এগুলিতে নুনের পরিমাণ বেশি থাকে। চায়ে ক্যাফেইন থাকে। আর এই খাবারগুলো নুন বেশি থাকে। তাই নুন আর ক্যাফেইন একসঙ্গে পেটে গেলে পেটের সমস্যা হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications