Garlic Benefits: শীতকালে সর্দি-কাশি, ফ্লু থেকে মুক্তি পেতে এক কোয়া রসুনই যথেষ্ট!
Garlic Benefits: আমিষভোজীরা রসুন ছাড়া খাওয়ার কথা ভাবতেই পারেন না অর্থাৎ পেঁয়াজ, রসুন ছাড়া রান্না খেতে তারা পছন্দ করেন না। তার ওপর আবার আসছে শীতকাল, ইতিমধ্যে ঠাণ্ডার আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। শীতকালে সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা প্রায় সকলেরই লেগে থাকে। ওয়েদার চেঞ্জ হলে এমন সমস্যা শিকার হতে হয় অনেককে, এ সময় রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকেরই কমে যায়। তাহলে তাঁদের রোজকার খাদ্য তালিকায় রাখা দরকার রসুন।
কাঁচা রসুন খাওয়াও খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। তাছাড়াও রসুনের থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনের মতন পুষ্টিগুণ। তাই রসুন খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। বলা হয় শীতকালে যদি আপনি এক কোয়া করে রসুন খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়তে থাকবে।

- কীভাবে খাবেন রসুন
একটি রসুন প্রথমে গরম করবেন করে গরম ভাতে রসুনটা আপনি ভাত দিয়ে খেতে পারেন আবার সরিষার তেলে সামান্য রসুন ভেজে খেতে পারেন, এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকয় আপনাকে কোনও ভাইরাস আক্রান্ত করতে পারবে না, আবার অনেকে রসুনের চাটনিও করে খান। জানুন রসুনের উপকারিতা সম্পর্কে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে রসুন খান
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে চান তাহলে এই শীতকালে রোজ খাদ্য তালিকায় রাখুন রসুন। রসুন অ্যালিসিন নামক একপ্রকার উপাদান থাকে, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।
- কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
রসুনের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি খেলে কার্ডিওভাসকুলার রোগ থেকে মুক্তি পেতে আপনিও রসুন খেতে পারেন। শুধু তাই নয়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে রসুন খাওয়া খুব দরকার। এতে শরীরও ভালো থাকবে।
- মারণ রোগ ক্যানসারের ঝুঁকি কমে
আপনি কি জানেন যে ব্যক্তি নিত্যদিন রসুন খান তাকে কখনোই ক্যানসার মতন মারণ রোগ আপনাকে ছুঁতে পারবে না। এতে পেট, কোলন, প্রোস্টেট ক্যানসার রোগের ঝুঁকি কমবে। তাই আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এক কোয়া করে হলেও রসুন রাখুন।
- ফুসফুস ভালো রাখতে রসুন খান
ফুসফুস ভালো রাখতে রসুনের ঝুড়ি মেলা ভার। এমনকী আপনি যদি ডায়েট করেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার শরীরের বাড়তি চর্বি কমবে এবং শরীর অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাবে। তাই এই শীতকালে আপনিও চুটিয়ে খান রসুন।












Click it and Unblock the Notifications