Children Health Tips: শিশুর শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য রোজ খাওয়ান এই খাদ্যগুলি
শৈশব থেকেই শিশুর শারীরিক গঠন ও মানসিক বিকাশ হয়। এই শৈশব থেকেই শিশুর যত্ন নেওয়া খুব দরকার, না হলে তার শরীর সুস্থ থাকে না, তাই এসময় তাদের যথেষ্ট ভালো খাবার দাবার খাওয়ানো দরকার।
পুষ্টি সম্মত খাবার নিত্যদিন তাদের পাতে রাখা দরকার, এমন কিছু খাবার রয়েছে, যদি আপনি তাদের রোজ খেতে দেন শিশুদের, তাহলে তার শরীর আরোও ভালো থাকবে, দেখুন কোন কোন খাবার শিশুদের রোজ খাওয়াবেন।

- সবুজ শাকসবজি ও ফল
সবুজ শাকসবজি, ফলমূল রোজ খাওয়ান আপনার শিশুকে, তার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্টও, এগুলি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়বে। সেই সঙ্গে রোজ তাদের কমলালেবু, গাজর, পালংশাক খাওয়ান। এগুলি খেলে তাদের চোখ ভালো থাকবে। শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তাই রোজ এগুলি তাদের খাওয়াবেন।
- গোটা শস্য
গোটা শস্য শিশুদের খাওয়ানো খুব ভালো, যেমন- বাদামী চাল, ওটস, কুইনো, গম ইত্যাদি। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ থাকে। এগুলি খেলে আপনার হজম ভালো হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। এগুলি খেলে হৃদরোগের সম্ভাবনা অনেক কমবে। হার্ট অ্যাটাক হবে না, শরীরে কোলেস্টেরলের মাত্রা কমবে। তাই আপনি এগুলি নিত্যদিন খেতে পারেন।
- চর্বি বিহীন প্রোটিন
শিশুদের চর্বি বিহীন প্রোটিনজাতীয় খাবার খাওয়ান। চেষ্টা করুন নিত্যদিন পাতে তাদের মুরগির মাংস, ছোট মাছ, ডিম, টোফু এগুলি খাওয়ান। এগুলিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। এগুলি খেলে তাদের শরীর যেমনই ভালো থাকবে। সেই সঙ্গে তাদের ত্বক ভালো থাকবে। বুদ্ধির বিকাশ হবে, মস্তিষ্ক ভালো রাখতে সক্ষম এই খাবারগুলি।
- দই, দুধ
দেখবেন শিশুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে এবং দাঁত এবং হাড় ভালো রাখতে তাই তাদের রোজ একগ্লাস করে হলেও দুধ খেতে দিন। এতে প্রচুর পরিমাণে খনিজ ও ক্যালসিয়াম থাকে। সেই সঙ্গে দেবেন পনীর, দই, বাদাম, সয়াবিনের দুধ। এগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগুলি খেলে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে শক্তি পাবে শিশুরা।
- আয়রন সমৃদ্ধ খাবার
শিশুদের রোজ আয়রনসমৃদ্ধ খাবার দেওয়া উচিত, এতে তাদের শরীরের কোষ, পেশি আরও আরও মজবুত হবে। তাদের মটরশুঁটি, মটর ডাল, মুসুরির ডাল ইত্যাদি তাদের রোজ খেতে খান। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এতে থাকে আয়রন। সেই সঙ্গে থাকে প্রোটিন, তাই নিত্যদিনের খাদ্য তালিকায় এগুলি রাখুন।
- প্রোটিন
ডিম হল প্রোটিনযুক্ত একটি খাবার, তাই যদি আপনি আপনার শিশুকে রোজ একটি করে ডিম খাওয়ান। তাহলে তার চুল, ত্বক খুব ভালো হবে। তবে যদি পারেন তাঁকে সেদ্ধ ডিম খাওয়ানোর চেষ্টা করবেন, না হলে ডিমের পোচ। এগুলি খেলে তার শরীর ভালো থাকবে, প্রোটিনের ঘাটতিও পূরণ হবে।












Click it and Unblock the Notifications