ওরে ভাই কী শীত পড়েছে পৃথিবীতে, জানেন কি এই শীতে কাঁপলে মনীষীদের মুখের বচন কী হত
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কার্ল মার্কস এই শীতে পড়লে কী বলতেন জানেন, যদি না জানেন তাহলে এই হাস্যরসের সাগরে ভাসুন।

শীতকাল ও স্নান নিয়ে কিছু মনীষীর উবাচ
---------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর-
(এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে,
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে'
নজরুল-
চল চল চল
মাথায় দু ফোঁটা ছিটিয়ে জল,
ভিজে তোয়ালেতে গা মুছে বল
ঢেলেছি আমি অনেক জল
চল চল চল।
শংকরাচার্য- এই শীতে লেপ আর হুইস্কিই একমাত্র সত্য, বাকি সব মায়া
যীশু- যে তোমায় স্নান করতে বলে, তার প্রতি বিরূপ হয়ো না। জিঘাংসা পোষণ করো না মনে। তাকেই বরং ধরে ঠান্ডা জলে চুবিয়ে দাও।
রামকৃষ্ণ- তোমাদের শীতকালে স্নান না করার চৈতন্য হোক।
বিবেকানন্দ- স্নানে ঘৃণা, লেপে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ইশ্বর।
আব্রাহাম লিংকন- শীতকালে স্নান হচ্ছে জনগনের জন্য জনগনের দ্বারা জনগনের কষ্ট।
সত্যেন্দ্রনাথ দত্ত-
কোন বাথরুমে বলতো জল
সকল বাথরুমের চেয়ে ঠান্ডা
কোন বাথরুমে গায়ে পড়লে জল
ইচ্ছে হয় ধরে দিই ডান্ডা?
মার্ক্স- শীতকালে পুরুষদের হারাবার কিছুই নেই, স্নান করার ইচ্ছেটি ছাড়া। জয় করার জন্য পড়ে আছে পুরো লেপের তলা।
লেনিন- শীতকালে স্নান হচ্ছে অত্যাচারের চরম পর্যায়।
মাও- জ্যাকেট, সোয়েটার ও মাফলার দিয়ে শরীর ঘেরো। এটাই প্রতিক্রিয়াশীল শীতকে পরাজিত করার একমাত্র উপায়।
গান্ধী- শীতকালে স্নান না করা পরম ধর্ম।
নেতাজী- তোমরা যদি আমার স্নানের বালতিতে ঠান্ডা জল দাও, আমি তোমায় তেড়ে গালাগাল দেবো।
যুক্তিবাদী প্রবীর ঘোষ- শীতে স্নান হচ্ছে ক্যানসারের চেয়েও মারাত্মক। পারমানবিক বোমার চেয়েও ধ্বংসকারী। একে জয় করতে না পারলে পুরুষদের শীতে আরামের স্বপ্ন অধরাই থাকবে।
এবার রাজনৈতিক দলগুলির বক্তব্য
----------------------
সি.পি.এম- স্নান না করা আমাদের ভিত্তি, গায়ে বোঁটকা গন্ধ আমাদের ভবিষ্যত।
তৃণমূল- শীতে যদি কেউ স্নান করতে বলে, তবে তাকে বোম মারুন। ঘরে ছেলে ঢুকিয়ে দিন।
বি.জে.পি- শীতে স্নান করার কথা ভাবাও দেশদ্রোহিতা। এসব যাদবপুরের কালচার। এদের ধরে ধরে গ্রেপ্তার করা উচিত।
এস.ইউ.সি.আই- সেই কবেই কমরেড শিবদাস ঘোষ বলে গেছেন শীতকালে স্নান চরম প্রতিক্রিয়াশীল কাজ। সি.পি.এমের পুঁজিবাদ তোষণের মত শীতে স্নানও পরম ঘৃণ্য। একে সর্বতোভাবে বয়কট করুন।
আর.এস.এস- শীতকালে স্নান ভারতীয় সংস্কৃতি বিরোধী। গরম মরু অঞ্চল থেকে আগত বিধর্মী মুসলমানদের অবদান এটা। একে বর্জন করুন।
(সংগৃহীত)
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications