দেশে স্নাতকদের জন্য চাকরিতে বড় সুযোগ! একবছরে ৫৫ হাজারের বেশি নিয়োগের প্রতিশ্রুতি এই সংস্থার
সিআইআই আগে জানিয়েছিল ২০২২-২৩ আর্থিক বর্ষে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সমর্থিত বিভিন্ন ক্ষেত্র এবং ইন্টারনেটে চাকরি (job) বাড়বে। এবার দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি (Information Technology) রপ্তানিকারক সংস্থা ইনফ
সিআইআই আগে জানিয়েছিল ২০২২-২৩ আর্থিক বর্ষে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সমর্থিত বিভিন্ন ক্ষেত্র এবং ইন্টারনেটে চাকরি (job) বাড়বে। এবার দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি (Information Technology) রপ্তানিকারক সংস্থা ইনফোসিস (infosys) জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বর্ষে তাদের সংস্থায় ৫৫ হাজারের বেশি নতুনদের নিয়োগের (appointment) সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বৃদ্ধি বেশ ভালই হয়েছে।

চিফ এগজিকিউটিভ অফিসারের প্রতিশ্রুতি
বেঙ্গালুরু ভিত্তিক ইনফোসিস সংস্থার চিফ এগজিকিউটিভ সলিল পারেখ জানিয়েছেন প্রযুক্তি এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের সামনে বড় সুযোগ আসতে চলেছে। তবে তিনি বলেছেন, খুব কম সময়ে নতুন দক্ষতা অর্জন করতে হবে। ন্যাসকমের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেছেন চলতি আর্থিক বছরে তাঁরা ৫৫ হাজারের বেশি কলেজ স্নাতককে নিয়োগ করেছেন কিংবা করছেন। আর পরবর্তী আর্থিক বছরে নিয়োগের সংখ্যাটা এর বেশি হবে বলেই তিনি মনে করছেন।

সংস্থার আর্থিক বৃদ্ধিতেই নিয়োগের সম্ভাবনা বাড়ছে
ইনফোসিসের চিফ এগজিকিউটিভ সলিল পারেখ বলেছেন, চলতি আর্থিক বছরে তাঁদের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ২০ শতাংশ। যা পূরণ হওয়ার পথে। সেই কারণে নতুনদের সামনে নতুন করে নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেছেন ইনফোসিস দক্ষতার ওপরে জোর দেয়। সেই কারণে ছয় থেকে ১২ সপ্তাহের ট্রেনিং দিয়ে ফ্রেশারদের নিয়োগ করা হয়।
এছাড়াও সংস্থার পুরনো কর্মীদেরও দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দিয়ে থাকে। যাতে তাঁরা বর্তমান চাহিদার সঙ্গে লড়াই করতে পারে। নতুন দক্ষতার জন্য সর্বদাই নিজেকে প্রস্তুত রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রতি দশকেই পুরনো কর্মীদের প্রয়োজন অনুযায়ী নিজেদের দক্ষতা বৃদ্ধি করে থাকেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু প্রযুক্তি খুব কম সময়েই পরিবর্তিত হয়। সেই কারণে তরুণ স্নাতকদের তিন থেকে পাঁচ বছরের মধ্যে নিজেদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়ছে।

ভবিষ্যতে আরও বৃদ্ধির সম্ভাবনা
পারেখ বলেছেন, অদূর ভবিষ্যতে ইনফোসিসে ভাল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দক্ষতা সম্পন্ন কর্মীরাই ভবিষ্যতে সুযোগ পাবেন বলেও জানিয়েছেন তিনি। ইনফোসিসের চিফ এগজিকিউটিভ অফিসার বলেছেন, বড় কাজ আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। তারা ক্ল্যায়েন্ট এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ক্ল্যায়েন্টের চাহিদা পূরণ করতে তারা কাজ করে চলেছেন বলেও জানিয়েছেন।

ই-কমার্স এবং ব্যাঙ্কিং সেক্টরেও বড় পদক্ষেপ
পারিখ বলেছেন ইনফোসিস তাদের ব্যাঙ্কিং সেক্টরের জন্য ফিনাকেল এবং ইকমার্স সেক্টরের জন্য ইকুইনস্ক বাজারে যথেষ্টই প্রভাব বিস্তার করেছে। ভবিষ্যতে দুই ক্ষেত্র থেকে সংস্থার লভ্যাংশের একটা বড় অংশ আসবে বলেই মনে করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications