সুখবর! দশম পাসদের জন্য বিভিন্ন বিভাগে ২১,৬১৪টি পদে নিয়োগ, বেতন ২ লক্ষ পর্যন্ত, জেনে নিন বিস্তারিত
যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই সপ্তাহটা সত্যিই সুখবরের। দেশের বিভিন্ন রাজ্য এবং দফতর মিলিয়ে মোট ২১,৬১৪টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। দশম পাশ থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য রয়েছে একাধিক সুযোগ। এই প্রতিবেদনে চলতি সপ্তাহের ৬টি বড় সরকারি নিয়োগের খুঁটিনাটি তথ্য দেখে নিন।

১. রাজস্থান কর্মী নির্বাচন বোর্ড (RSSB) ১০,৬৪৪টি পদ
রাজস্থান কর্মী নির্বাচন বোর্ড এলডিসি গ্রেড-২ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে। মোট শূন্যপদ ১০,৬৪৪টি। আবেদনকারীদের অবশ্যই CET পাশ হতে হবে। সঙ্গে থাকতে হবে ১২ পাশের যোগ্যতা। থাকতে হবে কম্পিউটার কোর্স এবং রাজস্থানি সংস্কৃতি ও হিন্দি ভাষার প্রাথমিক জ্ঞান।
বয়সসীমা ১৮-৪০ বছর। সংরক্ষিত শ্রেণি এবং মহিলারা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে।পে ম্যাট্রিক্স লেভেল-৫ অনুযায়ী বেতন মিলবে।
আবেদন ফি: জেনারেল এবং OBC-দের জন্য ৬০০ টাকা, অন্যদের জন্য ৪০০ টাকা।
আবেদন: rssb.rajasthan.gov.in
২. হরিয়ানা পুলিশে ৫,৫০০ কনস্টেবল
হরিয়ানা কর্মী নির্বাচন কমিশন পুলিশ কনস্টেবল পদে ৫,৫০০ জন নিয়োগ করবে। প্রার্থীদের ১২ পাশ হতে হবে এবং দশম শ্রেণিতে হিন্দি বা সংস্কৃত নিয়ে পড়া থাকতে হবে। বয়সসীমা ১৮-২৫ বছর।
নির্বাচিতদের মাসিক বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা। নিয়োগ প্রক্রিয়ায় থাকছে ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল।
আবেদন: hssc.gov.in
৩. গুজরাট পুলিশে ৯৫০ SI টেকনিক্যাল অপারেটর
গুজরাট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে প্রায় ৯৫০টি SI টেকনিক্যাল অপারেটর পদে আবেদন নেওয়া হচ্ছে। নির্বাচিতদের বেতন হবে মাসে ৪০,৮০০-৪৯,৬০০ টাকা।
নির্বাচন হবে লিখিত পরীক্ষা, নথি যাচাই এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে।
আবেদন ফি: জেনারেলদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ফ্রি।
আবেদন: ojas.gujarat.gov.in
৪. গুজরাট বিশ্ববিদ্যালয়ে ১১৯টি পদ
গুজরাট বিশ্ববিদ্যালয়ে টিচিং এবং নন-টিচিং মিলিয়ে ১১৯টি পদে নিয়োগ হবে। রেজিস্ট্রার, লাইব্রেরিয়ান, ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার, ল্যাব টেকনিশিয়ানসহ নানা পদ রয়েছে। পদভেদে যোগ্যতা এবং অভিজ্ঞতা আলাদা। বেতন শুরু ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা পর্যন্ত।
আবেদন: gujaratuniversity.ac.in
৫. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৬০০ অ্যাপ্রেন্টিস
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৬০০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে এবং সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক।
বয়সসীমা ২০-২৮ বছর। প্রশিক্ষণকালীন মাসিক স্টাইপেন্ড ১২,৩০০ টাকা। নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
আবেদন: bankofmaharashtra.in
৬. RBI-তে ১০ম পাশের জন্য ৫৭২টি পদ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেটারাল রিক্রুটমেন্টের মাধ্যমে ৫৭২টি পদে নিয়োগ করছে। এই নিয়োগ শুধুমাত্র দশম পাশ প্রার্থীদের জন্য। গ্র্যাজুয়েট অথবা তার বেশি শিক্ষিতরা আবেদন করতে পারবেন না।
বয়সসীমা ১৮-২৫ বছর। পোস্টিং হবে দিল্লি, মুম্বই, কলকাতা, লখনউ, পাটনা, গুৱাহাটী সহ একাধিক শহরে। মাসিক বেতন ৪৬,০২৯ টাকা। পরীক্ষায় থাকবে রিজনিং, ইংলিশ, ম্যাথস এবং জেনারেল অ্যাওয়ারনেস।
আবেদন: opportunities.rbi.org.in
সব মিলিয়ে, এই সপ্তাহটা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য খুবিই গুরুত্বপূর্ণ। যোগ্যতা অনুযায়ী সুযোগ বেছে নিয়ে সময়ের মধ্যে আবেদন করলেই ভবিষ্যতের পথটা অনেকটা মসৃণ হয়ে যেতে পারে। নিয়োগ সংক্রান্ত আপডেটের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা জরুরি।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications