Jobs in Malda 2023: মালদহে একাধিক শূন্যপদে নিয়োগ, আবেদন অফলাইনে

Jobs in Malda 2023: বাংলায় কাজের সুযোগ। বিশেষ করে মালদহ জেলায় কাজের সুযোগ বেকার যুবক-যুবতীদের জন্যে। নিয়োগ হবে সে জেলার বাইশ হাজারি ওয়াকফ এস্টেটে। যদিও অস্থায়ী পদের জন্যে এই নিয়োগ করা হবে।

ইতিমধ্যে মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল-

Jobs in Malda 2023

Jobs in Malda 2023: বাইশ হাজারি ওয়াকফ এস্টেটে এই নিয়োগ করা হবে

বাইশ হাজারি ওয়াকফ এস্টেটে এই নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া নেওয়া শুরু হয়ে গিয়েছে। অফলাইনের মাধ্যমে এই পদের জন্যে নিয়োগ করা হবে। এজন্যে আবেদন পত্র নির্দিষ্ট একটি ঠিকানাতে পাঠাতে বলা হয়েছে। আবেদন পত্র হিসাবে বায়োডাটা, পাসপোর্ট সাইজ ছবি সহ শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় নথি পাঠাতে বলা হয়েছে। আবেদনের আগে বাইশ হাজারি ওয়াকফ এস্টেটের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

Jobs in Malda 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি

বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- ক্লিক করতে হবে। কিংবা মালদহ জেলা প্রশাপনের ওয়েবসাইট অর্থাৎ এই লিঙ্কে- https://malda.gov.in/notice_category/recruitment/- ক্লিক করেও বিস্তারিত জেনে নিতে পারবেন। জানা যাচ্ছে, অফিস সুপারিন্টেন্ডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, সুপারভাইজ়ার, অফিস পিয়ন সহ বেশ কয়েকটি শুন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিস্তারিত জেনেই আবেদন জানান। আবেদনের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর।

Jobs in Malda 2023: জরুরি তথ্য

অস্থায়ী ভাবে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপারিন্টেন্ডেট পদের জন্যে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে বয়স হতে হবে নুন্যতম ৫০ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে। পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আবেদনকারীদের স্নাতক যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+