Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amazon Jobs: ২০ লাখ চাকরি অ্যামাজনে... টুইটারে বড় আপডেট মোদীর মন্ত্রীর

Amazon Jobs: সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরে গুগল সিইও থেকে শুরু করে একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক হয় অ্যামাজন কর্তার সঙ্গেও। একের পর এক বৈঠকে ভারতে বিনিয়োগে বিষয়ে মোদীকে আশ্বাস দিয়েছেন মার্কিন শিল্পপতিরা।

ফলে আগামি কয়েক বছরের মধ্যে কর্মসংস্থানে ( Amazon Jobs) ভারতে জোয়ার আসবে বলে অনুমান। বিশেষ করে বিশ্বের অন্যতম বড় ই-কর্মাস সংস্থা অ্যামাজন ভারতে ২০ লাখ চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী (Union Minister of State for Skill Development, Electronics & Technology) রাজীব চন্দ্রশেখর।

 Jobs

Amazon Jobs: ২০ লাখ কর্মসংস্থান

তিনি লিখছেন, অ্যামাজন ইন্ডিয়ার তরফে ভারতে বড় বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ২৬ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথাও বলা হয়েছে। পাশাপাশি ২০ লাখ কর্মসংস্থান ( Amazon Jobs) অ্যামাজন ইন্ডিয়ার তরফে তৈরি থাকবে বলেও টুইটে জানিয়েছেন মোদীর মন্ত্রী। আর তা মোদীর ডিজিটাল ইন্ডিয়াকে আরও স্বনির্ভর করবে। আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে বলেও টুইটে উল্লেখ রাজীব চন্দ্রশেখরের।

 Jobs

ভারতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত

ই-কর্মাস সংস্থা অ্যামাজনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। সেই মতো ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত সংস্থা ( Amazon Jobs) নিয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এর ফলে সংস্থার মোট বিনিয়োগ ২৬ মার্কিন বিলিয়ন ডলার হয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছেন তিনি। তবে মোদীর সঙ্গে বৈঠকের পর অ্যামাজনের সিইও জানিয়েছেন, ভারতে আগেই ১১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

 Jobs

ভারতে বিনিয়োগ করবে টেসলা

প্রধানমন্ত্রীর মার্কিন সফরে টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই ভারতে টেসলা গাড়ি তৈরি করতে পারে বলে জল্পনা। আর এই জল্পনার মধ্যেই মোদী-মাস্ক বৈঠক হয়। আর সেই বৈঠক শেষে ভারতের মাটিতে বিনিইয়োগের কথা জানিয়েছেন টেসলা কর্তা। আর তা বিনিয়োগ হলে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি গুগল সিইও সুন্দর পিচাই ব্যাপক বিনিয়োগের কথা জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+