CTET 2024: ২১ জানুয়ারি শিক্ষক নিয়োগের পরীক্ষা, কীভাবে কোথায় আবেদন করুন জানুন
CTET 2024: রাজ্যের পর এবার কেন্দ্রীয় স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের জন্যে এই নিয়োগ করা হবে। গত কয়েকদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২১ জানুয়ারি এই শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (CTET 2024) নেওয়া হবে। এই পরীক্ষায় কয়েক লাখ পরীক্ষার্থী বসবেন বলে মনে করা হচ্ছে।

CTET 2024: একই দিনে দুটি পরীক্ষা
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CTET 2024) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩৫ টি শহরে এই পরীক্ষা নেওয়া হবে। মোট ২০ টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলবে প্রথম পত্রের জন্যে পরীক্ষা নেওয়া হবে। আবার দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত দ্বিতীয় পত্রের জন্যে হবে পরীক্ষা। অর্থাৎ একই দিনে দুটি পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের।
CTET 2024: পরীক্ষা হবে বাংলাতেও
জানা গিয়েছে, যে ২০ টি ভাষায় এই পরীক্ষা (CTET 2024) নেওয়া হবে তাতে বাংলাও রয়েছে। বাকি ভাষাগুলি হল ইংরেজি, হিন্দি, ওড়িয়া, সংস্কৃত, তিবেতিয়ান, নেপালি, মিজো সহ একাধিক আঞ্চলিক ভাষা রয়েছে। মূলত প্রথম পত্রের যে পরীক্ষা নেওয়া হবে তাতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর ক্ষেত্রে আবেদনকারী কতটা যোগ্য তা যাচাই করা হবে। একই ভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা হতে কতটা যোগ্য আবেদনকারী তা দ্বিতীয় পত্র থেকে স্পষ্ট হবে।
CTET 2024: অনলাইনের মাধ্যমে আবেদন
এই পরীক্ষায় (CTET 2024) বসতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কেন্দ্রীয় টেট অর্থাৎ CTET এর অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে- https://ctet.nic.in - ক্লিক করে আবেদন করতে হবে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করার শেষ সময়সীমা।
অনলাইনে নাম নথিভিক্ত করার পাশাপাশি বেশ কিছু নথি আপলোড করতে হবে। বিস্তারিত জেনেই আবেদন করুন। বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- CTET 2024- ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই কেন্দ্রীয় টেটের জন্যে আবেদন করুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications