Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এগিয়ে ভারত! ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে Amazon, পাঁচ বছরে কত চাকরি হবে জানেন? খুশি সকলে

বাজারে এখন লে-অফ (Lay-off) এর ট্রেন্ড। আর ঠিক এই সময়েই ভারতবাসীর জন্য একটি বড় সুখবর নিয়ে এল অ্যামাজন। অ্যামাজন জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে ভারতে আরও ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে। এর একমাত্র উদ্দেশ্য হল দেশের ডিজিটাল উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং নতুন চাকরির সুযোগ তৈরি করা। আগের ১৫ বছরে তারা প্রায় ৪০ বিলিয়ন ডলারের মতো খরচ করেছে। তার উপর ভিত্তি করেই এই নতুন বিনিয়োগ তৈরি হয়েছে।

Amazon

আজ দিল্লিতে অ্যামাজন স্মরণ সম্মেলনে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে, অ্যামাজন এখন অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান তৈরি এবং রপ্তানি বাড়ানোর দিক থেকে ভারতের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী। কোম্পানিটি ইতিমধ্যেই ১ কোটি ২০ লক্ষ ছোট ব্যবসাকে অনলাইনে এনেছে এবং ২০ বিলিয়ন ডলারের ই-কমার্স রপ্তানি সম্ভব করে তুলেছে। শুধু নিজেদের নয় বরং লজিস্টিকস, প্যাকেজিং, প্রযুক্তি এসব বিভিন্ন ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষও কাজের সুযোগ পেয়েছেন।

অ্যামাজন বলেছে যে, ২০৩০ সালের মধ্যে তারা ভারতে আরও ১০ লক্ষ মানুষকে নতুন চাকরি দিতে চায়। ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে গুদাম, ডেলিভারি ব্যবস্থা, উৎপাদন ও প্যাকেজিং এসব জায়গায় কাজের চাহিদাও বাড়বে।

কোম্পানিটির মতে, ভারতের ডিজিটাল উন্নয়ন তাদের পরিকল্পনার সঙ্গে একদম মানানসই। তারা ছোট ছোট ব্যবসায়ীদের সাহায্য করার পাশাপাশি অবকাঠামো তৈরি করছে এবং ভারতীয় পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরছে।

অ্যামাজন আরও জানায় যে, তারা দেশজুড়ে এআই (AI) ব্যবহারের সুযোগ আরও বাড়াবে। ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ ছোট ব্যবসাকে এআই (AI) টুল ব্যবহার করতে সাহায্য করার লক্ষ্য রয়েছে তাদের। পাশাপাশি ৪০ লক্ষ সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এআই-ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ এবপং ক্যারিয়ার গাইডেন্সও দেওয়া হবে। রপ্তানির ক্ষেত্রে তাদের আরও বড় লক্ষ্য হল, ২০৩০ সালের মধ্যে ভারতের ই-কমার্স রপ্তানি বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় তারা।

সব মিলিয়ে, অ্যামাজনের নতুন বিনিয়োগ ভারতের ডিজিটাল বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির গতিকে আরও জোরদার করবে।

উল্লেখ্য, অ্যামাজন ইতিমধ্যেই তার ইতিহাসের সবথেকে বেশি এবং সবচেয়ে বড়ো ছাঁটাই করেছে। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৭,০০০ কর্পোরেট পদ ছাঁটাই করেছে অ্যামাজন। এই ছাঁটাইগুলি মূলত মহামারী ও পরবর্তীতে অতিরিক্ত কর্মীর সম্প্রসারণ এবং কর্মরত কর্মীদের কাজের উপর নির্ভর করে হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+