Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে! চাকরি হারাবেন ১৬ হাজার মানুষ, মাথায় হাত সকলের, কী জানাচ্ছে সংস্থা?

কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই-এর ব্যবহার বাড়ানোর জন্য বড় সিদ্ধান্ত নিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বিশ্বজুড়ে একধাক্কায় ১৬ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা করল সংস্থা। বুধবার অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে, সংস্থার অন্দরে বড়সড়ো রদবদলের অংশ হিসেবেই এইরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজনের বিবৃতি অনুসারে, সংস্থার বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যা কমিয়ে দেওয়া হবে। আর এর বদলে বেশি করে আরও এআই এবং অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। মূলত সংস্থার পরিচালন কাঠামো সহজ করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থার দাবি যে, গত অক্টোবরেই জানানো হয়েছিল অ্যামাজনের ভিতরে একাধিক স্তরের ম্যানেজমেন্ট কমানো হবে। অতিরিক্ত যে সমস্ত স্তরগুলি আছে সেগুলি তুলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। যদিও কিছু কিছু টিমে তখনই পরিবর্তন শুরু হলেও, এখনও অনেক জায়গায় সেই প্রক্রিয়া শেষ হয়নি। এবারও আবার সরাসরি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল সংস্থা।

যাঁরা কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন, তাঁদের জন্য ৯০ দিনের সময়সীমা রাখা হয়েছে। এই সময়সীমার মধ্যে তাঁরা অ্যামাজনের মধ্যেই অন্য কোনও পদে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, সংস্থা জানিয়েছে যে, ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ট্রানজিশন সাপোর্ট, সেভারেন্স পে এবং স্বাস্থ্য বিমার সুবিধাও দেওয়া হবে।

এআই ব্যবহারের ফলে যেমন কর্মীদের সংখ্যা কমানো হচ্ছে, সেরকমই আবার নতুন ধরনের দক্ষতা থাকা কর্মী নিয়োগের কথাও জানিয়েছে অ্যামাজন। অর্থাৎ প্রযুক্তিনির্ভর নতুন পদে নিয়োগ চালু হবে।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই জানা গুঞ্জন শোনা গিয়েছিল যে অ্যামাজন আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। এক সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে গুঞ্জন চলছে সংস্থার অন্দরে। গত বছরের অক্টোবর মাসেই অ্যামাজন প্রায় ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মী চাকরি হারিয়েছিলেন। এবার দ্বিতীয় ধাপে আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+