Viral Video: সাক্ষাৎ নর্মদা মাতা! নদীর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন বৃদ্ধা, হৈ হৈ কাণ্ড জব্বলপুরে

তিনি যেন সাক্ষাৎ নর্মদা মাতা। গত কয়েকদিন ধরে জব্বলপুর জুড়ে হৈ হৈ কাণ্ড চলছে। নদী থেকে উঠে এসেছেন নর্মদা মাতা। তাঁর দর্শণ পেতে মরিয়া হাজার হাজার ভক্ত। হঠাৎ করে তাঁকে নর্মদা মাতা বলা হচ্ছে কেন? তার উত্তর লুকিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল বিডিওতে।

নদীর উপর দিয়ে নাকী অবলীলায় হেঁটে যান তিনি। পরনে সাদা শাড়ি। মাথা ভর্তি পাকা চুল। গ্রামবাসীদের দাবি বৃদ্ধির শরীর নাকি নর্মদা নদীতে স্নান করার সময় ভেজে না। তিনি অনায়াসে নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারেন। তাঁকে নাকি নদীর উপরে হেঁটে বেড়াতে দেখেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার সেই নদীর উপর দিয়ে হেঁটে বেড়ানোর দৃশ্য বাইরাল হয়েছে।

 Woman walking on Narmada River

কয়েকদিন ধরেই নাকি তাঁকে নদীর চারপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তারপরেই ঘটতে থাকে সব অলৌকিক কাণ্ড। গ্রামের অনেকেই নাকি সেদৃশ্য চাক্ষুস করেছেন। ব্যাস খবর দাবানলের মত ছড়িয়ে পড়েছে গ্রামের পর গ্রামে। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ নর্মদা মাতার দর্শন করতে ভিড় করছেন। হঠাৎ মানুষের এই আবেগে হুলুস্থূল কাণ্ড জব্বলপুরে। পুলিশ রীতিমত হিমসিম খাচ্ছে সামাল দিতে।

 Woman walking on Narmada River

এই বৃদ্ধার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটার সত্যতা এখনও যাচাই করেনি পুলিশ। এখন মানুষের আবেগকে সামাল দিতেই হিমসিম খাচ্ছে পুলিশ। বৈজ্ঞানিক ভাবেও তার ব্যাখ্যা এখনও মেলেনি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কুসংস্কারের বশবর্তী হয়েই মানুষ আচ্ছন্ন হয়েছে। এর নেপথ্যে কোনও ঠগ-বাজদের পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজব ছড়িয়ে লোকজনকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।

এদিকে বৃদ্ধার পরিবার দাবি করেছে তিনি ১০ মাস ধরে নিখোঁজ ছিলেন। মানসিক ভাবে সুস্থ নন। কাজেই এই ঘটনা ঘিরে তুমল জটিলতা তৈরি হচ্ছে। মানুষের ভাবাবেগকে সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। তার উপরে বৃদ্ধার পরিবারের দাবি গিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। বৃদ্ধার কথার মধ্যেও তেমন সঙ্গতি নেই বলেই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

Fact Check

দাবি

Woaman walk Narmada River video Viral

সিদ্ধান্ত

Conclution: Police claimed they will investigate the thing of Viral Video shown, Police primarily said it will be superstion of people

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+