Fact check: একটি রেকে থাকা ৯০ টি কন্টেনার নিখোঁজ! ঠিক কী হয়েছে, কী বলছে ভারতীয় রেল
সারাদিনে কত খবরই না দেখা যায়। এর মধ্যে কোনও কোনওটির মাধ্যমে ভুল বার্তাও যায়। সেইরকমই একটি খবর রেকে থাকা ৯০ টি কন্টেনার নিখোঁজ হওয়া।
নাগপুর থেকে মুম্বই যাওয়ার পথে একটি রেকে থাকা ৯০ টি কন্টেনার নিখোঁজ হয়ে দিয়েছে। মঙ্গলবার এই খবর প্রকাশিত হয়েছিল একটি সর্বভারতীয় অনলাইন সংবাদ মাধ্যমে। ভারতীয় রেলের তরফে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

অনলাইন সংবাদ মাধ্যমের রিপোর্ট
একটি অনলাইন সংবাদ মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত খবরে বলা হয়, নাগপুর থেকে মুম্বই যাওয়ার পথে ৯০ টি কন্টেনার নিয়ে একটি রেক নিখোঁজ। রেকটি ১ ফেব্রুয়ারি মিহান ইনল্যান্ড কন্টেনার ডিপো থেকে ছাড়ে। চার থেকে ৫ দিনের মধ্যে সেটির জেএনপিটি-তে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ১২ দিন পরেও রপ্তানি সামগ্রি ভর্তি রেকটি অবস্থান জানাতে পারছে না কর্তৃপক্ষ। রপ্তানি সামগ্রির মধ্যে রয়েছে চাল, কাগজ, প্লাস্টিক পণ্য। রিপোর্টে নাম না করা একজন রপ্তানিকারকের বয়ানে বিষয়টির জন্য কন্টেনার কর্পোরেশন এবং ভারতীয় রেলকে নিশানা করা হয়।
|
সেন্ট্রাল রেলের তরফে ব্যাখ্যা
রেলের তরফে বলা হয়েছে, ২০২৩-এর ৫ ফেব্রুয়ারি নাগপুর থেকে মুম্বই যেতে ৯০ টি কন্টেনার নিয়ে উল্লিখিত রেকটি মিহান আইসিডি ছাড়ে। ২০২৩-এর ৫ ফেব্রুয়ারি সেটি ভুসাওয়াল বিভাগের শেগাঁও স্টেশনে পৌঁছায়। রেকটিকে জেএনপিটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়াও খবরটিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে ট্রেনটিকে শেগাঁও থেকে জেএনপিটি বন্দরে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানান্তর করা হচ্ছে। সেক্ষেত্রে নিখোঁজের খবর বিভ্রান্তিকর।

রেলের পরিভাষায় রেকের অর্থ
ভারতীয় রেলে কোনও মালগাড়ি কিংবা যাত্রীবাহী ট্রেনে যতগুলি কোচ রয়েছে, তাকেই একটি রেক বলে। অনেকগুলি কোচ নিয়ে একটি ট্রেন, আর তাকেই বলা হয় রেক। কোচগুলি কাপলার দিয়ে একটির সঙ্গে আরেকটি সংযুক্ত করা থাকে। এখানে প্রতিটি কোচের আলাদা-আলাদা নম্বর থাকে। প্রতিটি রেলে চালক এবং গার্ড থাকেন। যাত্রীবাহী ট্রেনে টিকিট পরীক্ষও থাকেন। যাকে একটি বা দুটি ইঞ্জিন টেনে নিয়ে যায়।

আসল ঘটনা
সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, নাগপুর থেকে মুম্বই যাওয়ার পরে ৯০ টি কন্টেনার নিয়ে একটি রেক নিখোঁজ। তবে রেল ও কন্টেনার কর্পোরেশন জানিয়েছেন খবরটি ভুল।

Fact Check
দাবি
A rake with 90 containers is missing
সিদ্ধান্ত
Railways claims, that news report was wrong.












Click it and Unblock the Notifications