গার্লস হস্টেলে কয়েক হাজার ব্যবহৃত কন্ডোম! আটকে গেল নর্দমা, ঘটনা কী? ভিডিও ঘিরে শোরগোল
একটি মর্মান্তিক দাবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। দিল্লিতে মেয়েদের পিজির একটি হস্টেলে হঠাৎ করে পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বড়ো ধরণের সমস্যার দেখা দিয়েছে। স্যানিটেশন কর্মীরা ড্রেন খুলে দেওয়ার পরে হাজার হাজার ব্যবহৃত কন্ডোম দেখে হতবাক হয়ে যান তারা। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর, এটিকে "কন্ডোম ড্রেন কেলেঙ্কারি" নাম দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (X) এবং হোয়াটসঅ্যাপে ভাইরাল এই কন্ডোম উদ্ধারের ভিডিওটি ইতিমধ্যেই নানারকম বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে দাবি করেছেন যে, হোস্টেলে থাকা মেয়েরা অতিরিক্ত কন্ডোম ব্যবহারের কারণে হোস্টেলের নর্দমা ব্যবস্থা আটকে গেছে। আবার কয়েকজন হস্টেলের মেয়েদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন।

"দিল্লি পিজি গার্লস হস্টেলের পাইপলাইন কন্ডোমের কারণে বন্ধ"- এই ধরণের চাঞ্চল্যকর ক্যাপশন সহ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্যানিটেশন কর্মীরা একটি ড্রেন পরিষ্কার করছে এবং ব্যবহৃত কন্ডোম গুলি নর্দমার ভেতরে ও বাইরে উভয়দিকেই ভেসে আছে। ভিডিওগুলির কিছু কিছু ক্লিপিংয়ে দিল্লির ওই হস্টেলটির দৃশ্যগুলি দেখানো হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার শেয়ার হয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওটি বিশ্বাস করে উঠতে পারছেন না এবং অনেকেই আবার ভিডিওটি দেখে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে বিস্তারিত তথ্য যাচাই করার পরে জানা গিয়েছে যে, ভাইরাল ওই ভিডিওটি দিল্লি বা নামকরা কোনো বড়ো হস্টেলের সাথে সম্পর্কিত নয়। রিভার্স ইমেজ সার্চ টুল ব্যবহার করে প্রমাণিত হয়েছে যে, ভিডিওটির বেশ কয়েকটি ফ্রেম আফ্রিকা থেকে আসা সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে সম্পর্কিত। ক্রেজি বাডিস (Crazy Buddies) নামে একটি ফেসবুক পেজে এমন একটি পোস্ট পাওয়া গেছে যা ১৭ অক্টোবর নাইজেরিয়ার একজন ব্যবহারকারী আপলোড করেছিলেন। বর্ণনা অনুসারে, সেই ফুটেজে নাইজেরিয়ার একটি বাসভবনের আটকে থাকা জলাবদ্ধতা দেখানো হয়েছে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications