Zero Balance Account: লাইফ টাইম জিরো ব্যালান্স অ্যাকাউন্ট! সুবিধা দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
Zero Balance Account: গ্রাহকদের জন্য জিরো ব্যালান্স সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সারা জীবনের জন্য এই জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলা যাবে। এক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধাও পাওয়া যাবে। এই অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনও বাধ্যবাধকতা থাকবে না।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে। উৎসবের মরসুমে এব্যাপারে তারা প্রচারও চালাচ্ছে। ব্যাঙ্কের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, BOB Life-এর অধীনে কোনও ঝামেলা ছাড়াই জিরো ব্যালান্স সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে।

এক্ষেত্রে গ্রাহক চাইলে আজীবন বিনামূল্যে RuPay প্ল্যাটিনাম ডেবিট কার্ডের সুবিধা পেতে পারেন। তবে এই সুবিধা পেতে গেলে গ্রাহককে ত্রৈমাসিক ভিত্তিতে অল্প ব্যালেন্স বজায় রাখতে হবে। যোগ্যতা পূরণ করলে গ্রাহক ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারেন। এছাড়াও BOB Life সেভিংস অ্যাকাউন্টে উৎসবের সময় অফারও দেওয়া হচ্ছে।
উৎসবের মরসুমে গ্রাহকদের সুবিধা দিতে ব্যাঙ্ক অফ বরোদা অনেকগুলি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ব্যাঙ্ক অফ বরোদার ডেবিট ও ক্রেডিট কার্ডে ইলেকট্রনিক্স, ভোগ্যপণ্য, ভ্রমণ, ফ্যাশন, বিনোদন, জীবনধারা এবং স্বাস্থ্যের মতো বিভাগে ছাড় পাওয়া যেতে পারে। উৎসবের সঙ্গে সংযুক্ত এই প্রচারাভিযানটি ২০২৩-র ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ব্যাঙ্ক অফ বরোদার কার্ডধারীরা রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, মেক মাই ট্রিপ, অ্যামাজন, বুক মাই শো, মিনত্রা, সুইগি, জোমাটো এবং অন্য ব্র্যান্ডের বিশেষ অফারগুলি পেতে পারেন।
অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদার তরফে ফিক্ড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৪ থেকে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ব্যাঙ্কে এখন গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.২৫ শতাংশ। নতুন এই সুদের হার কার্যকর হয়েছে ২০২৩-এর ২৪ অক্টোবর থেকে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications