নতুন গাড়ি কিনবেন? বেশ কয়েকটি ব্যাঙ্কে সুদের হার তুলনামূলক কম
বাড়ির কিংবা ফ্ল্যাটের পরে একটি গাড়ি এই প্রজন্মের টার্গেট। আগে সারা অনেকেই সারা জীবন সরকারি চাকরি করলেও বাড়িই থাকত লক্ষ্য। কিন্তু এখন যুগ বদলেছে। এই যুগে গাড়ি কেনা একটা প্রবণতা হয়ে উঠেছে। এর সঙ্গে তাল মেলাতে গাড়ি প্রস্তুতকারণ ও ঋণদানকারী ব্যাঙ্কগুলি আকর্ষণীয় ছাড়ও দিচ্ছে।
গাড়ি কিনতে গিয়ে নিজের কাছে পুরো টাকা থাকলেও তা খরচ না করে কিছু টাকা ঋণ হিসেবে নিন। কত দামের গাড়ি কিনবেন সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মাসিক আয়, মাসিক কিস্তি ও স্বাস্থ্যবিমার মতো প্রয়োজনীয় খরচের কথা মাথায় রাখুন। সেই অনুযায়ী গাড়ি কেনার বাজেট নির্ধারণ করা যেতে পারে। একবার দেখে নেওয়া যাক বিভিন্ন ব্যাঙ্কের কার লোনের সুদের হার।

- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ। মাসিক কিস্তির পরিমাণ ১০,৩১৯ টাকা থেকে ১০,৫৫৪ টাকার মধ্যে।
- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কার লোনে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে ১০.৬০ শতাংশ। কিস্তির পরিমাণ ১০,৩১৯ থেকে ১০,৭৭২ টাকার মধ্যে।
- কানাড়া ব্যাঙ্কে সুদের হার ৮.৭০ শতাংশ থেকে ১১.৯৫ শতাংশ। মাসিক কিস্তির পরিমাণ ১০,৩০৭ থেকে ১১,১১০ টাকার মধ্যে
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কার লোনে সুদের হার ৯.১৫ শতাংশ থেকে ১০.৪৫ শতাংশ। মাসিক কিস্তির পরিমাণ ১০,৪১৬ থেকে ১০,৭৩৫ টাকার মধ্যে।
- ব্যাঙ্ক অফ বরোদায় সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে ১২.৭০ শতাংশ। কিস্তির পরিমাণ ১০,৩১৯ থেকে ১১,৩০০ টাকার মধ্যে।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে ১০.৭৫ শতাংশ। মাসিক কিস্তির পরিমাণ ১০,৩১৯ টাকা থেকে ১০,৮০৯ টাকার মধ্যে।
- ফেডারেল ব্যাঙ্কে সুদের হার ৮.৮৫ শতাংশ থেকে শুরু। মাসিক কিস্তির পরিমাণ ১০,৩৪৩ টাকা থেকে শুরু।
- বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্কে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে শুরু। মাসিক কিস্তির পরিমাণ ১০,৩১৯ টাকা থেকে শুরু।
- আইসিআইসিআই ব্যাঙ্কে কার লোনে সুদের হার ৯.১০ শতাংশ থেকে শুরু। মাসিক কিস্তির পরিমাণ ১০,৪০৩ টাকা থেকে শুরু।
এখানে উল্লেখ করা প্রয়োজন বেশিরভাগ ব্যাঙ্ক কার লোন নেওয়ার সময় প্রক্রিয়াকরণ ফি নিয়ে থাকে। সেই ফি-র পরিমাণ হাজার টাাকা থেকে দশ হাজার টাকা হতে পারে। অন্যদিকে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরও বিশেষ ভূমিকা নিয়ে থাকে। যদি ক্রেডিট স্কোর ভাল থাকে তাহলে কম সুদে টাকা পাওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications